Saturday, June 20, 2026

৫ জনের টাকাই ভুল অ্যাকাউন্টে: স্বীকার করেও আদালতে বিচারপতির মন্তব্য শুনল রাজ্য

Date:

Share post:

প্রধানমন্ত্রী আবাস যোজনার একজনের টাকা অন্যের অ্যাকাউন্টে। ক্যানিং ১ নম্বর ব্লকের ইটখোলা গ্রাম পঞ্চায়েতের ঘটনায় আদালতে বিড়ম্বনায় রাজ্য (State)। ভুল স্বীকারের পরেও শুনতে হল বিচারপতির মন্তব্য।

ক্যানিং ১ নম্বর ব্লকের ইটখোলা গ্রাম পঞ্চায়েত ৫ জনের টাকা অন্যের অ্যাকাউন্টে গিয়েছে বলে মামলা হয়। কলকাতা হাই কোর্টে রিপোর্ট দিয়ে রাজ্য (State) জানাল, মামলাকারী ৫ জনের টাকাই ভুল অ্যাকাউন্টে গিয়েছে।

তবে, ফের রাজনৈতিক মন্তব্য শোনা গেল কলকাতা হাই কোর্টে (Calcutta High Court)। রাজ্য ভুল মানলেও, এটাকে ইচ্ছাকৃত জালিয়াতি মন্তব্য করলেন বিচারপতি। বিচারপতি রবি কিষাণ কাপুর মন্তব্য করেন, “এটা ইচ্ছাকৃত জালিয়াতি”। ঘটনায় বিডিও ও পঞ্চায়েত প্রধানের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর তলব করেছেন বিচারপতি। অবিলম্বে ফৌজদারি কার্যবিধি অনুযায়ী পদক্ষেপেরও নির্দেশ দিয়েছেন তিনি।







Related articles

জেনারেল কামরায় ওঠা নিয়ে তুমুল অশান্তি! দিল্লির স্টেশনে সহযাত্রীদের মারে মৃত্যু যাত্রীর

ট্রেনের জেনারেল কামরায় বসা এবং ওঠা নিয়ে বচসা থেকে চরম পরিণতি। সহযাত্রীদের নির্মম মারধরের জেরে মৃত্যু হল এক...

কালীঘাটের জাতীয় কর্মসমিতির বৈঠকে জোড়া সিদ্ধান্ত, তৈরি হল তৃণমূলের নয়া শৃঙ্খলা রক্ষা কমিটি

শনিবার অনুষ্ঠিত হল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে দলের জাতীয় কর্মসমিতির গুরুত্বপূর্ণ বৈঠক। এদিনের বৈঠক থেকে মূলত দুটি...

রাম মন্দিরে চুরি গেল দানের ৬০ কেজি রুপোর বার! তদন্তে সিট

রাম মন্দিরে দানের টাকা ও গয়না চুরির ঘটনায় শোরগোল পড়েছে দেশজুড়ে। এবার সেই ঘটনার তদন্তে নেমে এক বিস্ফোরক...

ইচ্ছে করে গোপন রাখা হয় শ্যামাপ্রসাদের ইতিহাস! নিশানায় বিরোধীরা, বাংলার হৃত গৌরব ফেরানোর বার্তা মোদির

১৯৪৬ সালে পশ্চিমবঙ্গকে ভারত থেকে আলাদা করে দেওয়ার ষড়য্ন্ত্র রুখে দিয়েছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। কিন্তু প্রায় কেউই সেই ইতিহাসের...