Saturday, June 20, 2026

বিরাটের পারফরম্যান্স নিয়ে মুখ খুললেন অজি ক্রিকেটার, বললেন, ‘এই কোহলিকে চিনি না আমি’

Date:

Share post:

সদ্য শেষ হয়েছে ভারত-নিউজিল্যান্ড টেস্ট সিরিজ। সেই সিরিজে ৩-০ কিউইদের কাছে হারের মুখ দেখে টিম ইন্ডিয়া। নিউজিল্যান্ডের কাছে ব্যাট হাতে দাঁড়াতেই পারেনি ভারতের ব্যাটিং অর্ডার। চূড়ান্ত ব্যর্থ রোহিত শর্মা-বিরাট কোহলিরা। বিশেষ করে নিউজিল্যান্ড সিরিজে ব্যাট হাতে চূড়ান্ত ব্যর্থ বিরাট কোহলি। প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে ৭০ রান ছাড়া আর রান আসেনি বিরাটের ব্যাট থেকে। সামনেই অস্ট্রেলিয়া সফর। তার আগে ভারতীয় তারকাকে নিয়ে মুখ খুললেন মার্নাস লাবুশেন। তিনি সাফ জানাচ্ছেন, বিরাটের মধ্যে আগের সেই আগ্রাসন দেখতে পাচ্ছেন না!

২০১৮ সালে ভারতের বিরুদ্ধে প্রথম খেলেছিলেন লাবুশেন। সেই সিরিজে ভারতের অধিনায়ক ছিলেন বিরাট। অস্ট্রেলীয় ব্যাটারের স্মৃতিচারণ, ‘‘বিরাটকে ওই সিরিজে প্রথমবার খুব সামনে থেকে দেখেছিলাম। ও তখন ভারতের অধিনায়ক। মনে আছে, দারুণ আগ্রাসী মেজাজে ব্যাট করেছিল বিরাট। নেতৃত্ব দিয়েছিল আগ্রাসী মেজাজে। দুর্দান্ত উত্তেজনাপূর্ণ একটা সিরিজ হয়েছিল।’’

লাবুশেন আরও যোগ করেছেন, ‘‘ওই সিরিজে বিরাটের মধ্যে যে আগ্রাসন দেখেছিলাম, তা আর কখনও দেখিনি। আর এখনকার বিরাটকে তো আমি চিনতেই পারছি না। আমি সেই আগ্রাসী বিরাটকে খুঁজছি।’’ ভারতের বিরুদ্ধে লাবুশেনের টেস্ট রেকর্ড খুব ভাল। এখনও পর্যন্ত ১০ টেস্টে ৪৫.৫৮ গড়ে মোট ৭৭৫ রান করেছেন। আসন্ন বর্ডার-গাভাসকর সিরিজেও নিজের সেরাটা দিতে তৈরি অস্ট্রেলীয় ব্যাটার বলছেন, ‘‘দেশের মাটিতে ভারতের কাছে শেষ দুটো টেস্ট সিরিজ আমরা হেরেছি। এবার যে কোনও মূল্যে জিততে চাই।’’

ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন আবার মনে করেন, অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ জয়ের হ্যাটট্রিক করার জন্য বিরাট ও রোহিত শর্মাকে সেরা ফর্মে খেলতে হবে। ভনের বক্তব্য, ‘‘অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জেতার জন্য বিরাট ও রোহিতকে ফর্মে ফিরতেই হবে। ওদের বড় রান করতে হবে এবং ব্যাট হাতে ধারাবাহিকতা দেখাতে হবে। আশা করি, ওরা সেটা করে দেখাবে। তবে পাশাপাশি চিন্তাও হচ্ছে। নিউজিল্যান্ডের কাছে হারের পর ভারতীয় ক্রিকেটাররা প্রবল চাপে রয়েছে। অস্ট্রেলিয়া দারুণ শক্তিশালী দল। নিজেদের ঘরের মাঠে খেলবে। তাই নিখুঁত টেকনিক এবং ভয়ডরহীন মানসিকতা না থাকলে ভারতের জেতা কঠিন।’’

ভনের সংযোজন, ‘‘শেষ অস্ট্রেলিয়া সফরে ভারত বিরাটের সার্ভিস প্রায় পায়নি বললেই চলে। তবুও সিরিজ জিতেছিল। ৩২ বছর পর গাব্বার হেরেছিল অস্ট্রেলিয়া। বিরাটকে ছাড়াই সিরিজ জয় অসাধারণ কৃতিত্ব। এবার বিরাট আছে। কিন্তু ও যেভাবে মিচেল স্যান্টনারের বলে বোল্ড হয়েছে, সেটা দেখে বুঝতে পারছি, এই বিরাট আর আগের বিরাট নয়।’’

আরও পড়ুন- ‘বর্ডার গাভাস্কর ট্রফিতে ভারতের বিরুদ্ধে দাপট থাকবে অজিদের’, বললেন পন্টিং

;

Related articles

মহারাষ্ট্রে হনুমান মন্দিরের নির্মীয়মাণ ছাদ ধসে বিপর্যয়! পিষ্ট হয়ে মৃত অন্তত ৬, ধ্বংসস্তূপে আটকে বহু 

শনিবার বিকেলে এক মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী হল মহারাষ্ট্র। রাজ্যের পারভানি জেলায় একটি হনুমান মন্দিরের নির্মীয়মাণ ছাদ ভেঙে পড়ে...

ফুটপাত শুধু রাস্তার অংশ নয়, নিরাপদে হাঁটা নাগরিকদের মৌলিক অধিকার: সুপ্রিম কোর্ট 

ফুটপাত কেবল পিচ-রাস্তার কোনও বাড়তি অংশ নয়, তা পথচারীদের নিরাপদে পথ চলার জন্য একটি মৌলিক নাগরিক অধিকার। এবার...

তৃণমূলের তহবিলের কত টাকা নিয়ে ভোটে জিতলেন? ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে ঋতব্রতকে ধুয়ে দিলেন কুণাল

দলের টাকা নিয়ে ভোটে জিতবেন, আর জেতার পর সেই দলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়েই প্রশ্ন তুলবেন! শনিবার তৃণমূলের 'বহিষ্কৃত'...

নিট পরীক্ষা নিয়ে চরম হতাশায় ৩৭ দিনে আত্মঘাতী ১২ পরীক্ষার্থী

"পরীক্ষা এত ভালো হয়েছে যে স্বয়ং ঈশ্বরও আমাকে সফল হওয়া থেকে আটকাতে পারবেন না"— গত ৩ মে নিট...