Tuesday, June 23, 2026

ক্যানিংয়ে দুই মহিলাকে কটূক্তি, প্রতিবাদ করায় শারীরিক হেনস্থা

Date:

Share post:

ইভটিজিং-এর প্রতিবাদ করতে গিয়ে আক্রান্ত দুই মহিলা। বুধবার ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে (Canning Incident)। রাত ৮টা নাগাদ তম্বুলদহ মোড় এলাকার একটি দোকানে ওষুধ কিনতে গিয়েছিলেন দুই মহিলা। সেই সময় রাস্তায় দাঁড়িয়ে থাকা তিন যুবক ওই দু’জনকে দেখে বিশ্রী অঙ্গভঙ্গি এবং কটূক্তি করেন বলে অভিযোগ। তাঁরা প্রতিবাদ করতে গেলে আক্রান্ত হন। শারীরিকভাবে হেনস্থা, শ্লীলতাহানি করা হয় বলে ক্যানিং থানায় ওই দুই মহিলা অভিযোগ করেছেন। অভিযুক্তদের খোঁজ চালাচ্ছে ক্যানিং থানার পুলিশ (Canning Police)।

আক্রান্ত দুই মহিলার দাবি কটূক্তির প্রতিবাদ করলে ফকির মোল্লা নামের এক ব্যক্তি তাঁদের উপর চড়াও হন বলে অভিযোগ। আরও দুই যুবককে সঙ্গে নিয়ে বেধড়ক মারধর করতে শুরু করেন। দুই মহিলার চিৎকার শুনে ছুটে আসেন স্থানীয়েরা। ক্যানিংয়ের SDPO রামকুমার মণ্ডল জানিয়েছেন নিগৃহীতাদের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে।

Related articles

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...

জেনে নিন মঙ্গলবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম জারি করে সরকারি...