Saturday, April 4, 2026

যোগ-শিক্ষায় বাঁচল জীবন, কবর ফুঁড়ে বেরলেন শিক্ষিকা!

Date:

Share post:

যোগ-শিক্ষায় প্রাণ বাঁচল শিক্ষিকার। অভিযোগ, রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে তাঁকে ব্যাপক মারধর করে দুষ্কৃতীরা। এক সময় মৃত্যু হয়েছে ভেবে গর্ত খুঁড়ে ওই শিক্ষিকাকে ফেলে মাটিচাপা দিয়ে পালিয়ে যায় তারা। এর পরে মাটির নীচেও কিছু ক্ষণ থাকার পরে নিজের যোগ প্রশিক্ষণকে কাজে লাগিয়ে বেরিয়ে আসতে সক্ষম হন ওই মহিলা। পুলিশে অভিযোগ জানালেন ধরা পড়েছেন দুষ্কৃতী-সহ ষড়যন্ত্রীও।

কর্নাটকের (Karnataka) চিক্কাবল্লাপুর জেলায় যোগ শিক্ষিকার (Yoga Teacher) কাজ করেন অর্চনা। পুলিশ সূত্রে খবর, স্বামীর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িত সন্দেহে অর্চনা স্বামীর বন্ধু সন্তোষের স্ত্রী বিন্দু তাঁকে খুন করার জন্য চারজনকে ভাড়া করেছিলেন। তাঁরাই যোগ শিক্ষিকার উপর হামলা চালান।

আরও পড়ূন: মুখ্যমন্ত্রীর শিঙাড়া-চুরি! হিমাচল প্রদেশে সিআইডি তদন্তের নির্দেশ

পুলিশ জানায়, অর্চনাকে মারতে সতীশ রেড্ডি নামে এক দুষ্কৃতীকে ভাড়া করেন বিন্দু। যোগ শেখার অছিলায় শিক্ষিকার সঙ্গে আলাপ জমান সতীশ। তাঁর ভরসা আদায় করেন। তার পরে সুযোগ বুঝে রাস্তা থেকে অর্চনাকে গাড়িতে তুলে নেন সতীশ। তাঁর সঙ্গে আরও তিনজন থাকায় সন্দেহ হওয়ায় যোগ শিক্ষিকার (Yoga Teacher)। চিৎকার করতে গেলেই তাঁকে মারধর করা হয়। অভিযোগ, একটি জঙ্গলে নিয়ে গিয়ে ওই মহিলাকে আবার মারধর করে দুষ্কৃতীরা। হামলার পর মরার ভান করেন শিক্ষিকা। মৃত্যু হয়েছে ভেবেছে সতীশ ও তাঁর সঙ্গীরা গর্ত খুঁড়ে তার মধ্যে ‘দেহ’ ফেলে মাটিচাপা দিয়ে চলে যান। কিন্তু যোগ কৌশলকে কাজে লাগিয়ে বেঁচে ফেরেন অর্চনা। পুলিশে অভিযোগ দায়ের করলে, সতীশ, তাঁর তিন সঙ্গী ও সন্তোষের স্ত্রী বিন্দুকে গ্রেফতার করেছে পুলিশ। এ যাত্রা যোগ প্রশিক্ষণই প্রাণ বাঁচাল অর্চনার- মত নেটিজেনদের।







Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...