Saturday, April 4, 2026

পিছিয়ে যাচ্ছে শীত, সাগরে ফের নিম্নচাপের ভ্রুকুটি!

Date:

Share post:

নভেম্বরের প্রথম সপ্তাহ অতিক্রান্ত, কিন্তু এখনও জাঁকিয়ে শীত (Winter) পড়ার কোনও সম্ভাবনা নেই। বিপরীত ঘূর্ণাবর্তের কারণে চলতি মাসের মাঝামাঝি সময় থেকে উত্তুরে হাওয়া প্রবেশের সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানাচ্ছে, উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে (Bay of bengal north east region) এবং আন্দামান সাগর (Andaman Sea) সংলগ্ন এলাকাতে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে যা অতি দ্রুত নিম্নচাপে পরিণত হবে। আপাতত পশ্চিমী ঝঞ্ঝার কারণেই আটকে আছে শীত।

চলতি সপ্তাহের শেষে নিম্নচাপের প্রভাব পড়বে বাংলায়। সেক্ষেত্রে বৃষ্টির জেরে পারদ পতনের সম্ভাবনা জোরালো হচ্ছে। তবে নিম্নচাপের কাঁটা ছাড়া আগামী সাতদিন তাপমাত্রার পরিবর্তনের বড় কোনও ইঙ্গিত নেই। মোটের উপর শুষ্ক আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গে সকাল এবং রাতে হালকা কুয়াশার দেখা মিলবে। শুক্রবার কলকাতা সহ শহরতলীর বিভিন্ন জেলায় আংশিক মেঘলা আকাশ থাকবে। শনিবারে দুর্যোগের সম্ভাবনা না থাকলেও রবিবার অর্থাৎ জগদ্ধাত্রী পুজোর নবমীতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দুই মেদিনীপুর ও দুই ২৪ পরগনায়। উপকূলের তিন জেলায় বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গে তাপমাত্রার খুব একটা হেরফের হবে না, তবে উইকেন্ডে হালকা বৃষ্টি হতে পারে জলপাইগুড়িতে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...