Saturday, April 4, 2026

রাতের অন্ধকারে হামলা! হিংসার মনিপুরে মহিলাকে ধর্ষণ করে জ্বালিয়ে খুন

Date:

Share post:

ফের উত্তপ্ত মনিপুরের জিরিবাম (Jiribam) জেলা। রাতের অন্ধকারে অতর্কিতে হামলা চালিয়ে জ্বালিয়ে দেওয়া হল প্রায় ২০টি বাড়ি। মৃত্যু হয়েছে এক মহিলার। স্বামীর সামনে মহিলাকে ধর্ষণ করে জ্বালিয়ে দেওয়ার অভিযোগ। সেই সঙ্গে স্থানীয়দের অভিযোগ কাছেই কেন্দ্রীয় বাহিনীর (central force) ক্যাম্প থাকা সত্ত্বেও কোনও সাহায্য পাননি গ্রামবাসীরা।

শুক্রবার সন্ধ্যায় জিরিবাম শহর থেকে মাত্র সাত কিমি দূরে জইরাঁও গ্রামে অতর্কিতে হামলা চালানো হয়। অভিযোগের তির মেইতেই (Meitei) গোষ্ঠীর দিকে। এই গ্রাম মূলত হোমর (Hmar) জাতিগোষ্ঠীর। হামলায় প্রায় এক ডজন বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। এক পরিবারে এক মহিলাকে স্বামীর সামনে ধর্ষণের অভিযোগ। এরপরে তিন সন্তান ও স্বামীর সামনেই তাঁকে বাড়ির মধ্যে জ্বালিয়ে দেওয়ার অভিযোগ।

প্রায় একমাস শান্ত থাকার পরে মনিপুরে (Manipur) ফের অশান্তির আগুন এমন এক দিনে যার আগেরদিনই দিল্লিতে কুকি (Kuki) ও মেইতি (Meitei) সম্প্রদায়ের বিধায়করা বৈঠক করে শান্তিপ্রতিষ্ঠার রাস্তা খুঁজতে। যদিও শুক্রবার রাতের হামলা সম্পূর্ণ অন্য জাতিগোষ্ঠীর উপর। আলোচনার মধ্যে দিয়ে যে মনিপুরে শান্তিপ্রতিষ্ঠার পথ খোলা সম্ভব নয়, তা এদিনের ঘটনায় স্পষ্ট। সেই সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর কার্যকলাপের উপর স্থানীয় মানুষ যে অনাস্থা প্রকাশ করে বিক্ষোভ দেখিয়েছিলেন, তাও কতটা যুক্তি সঙ্গত, তা প্রমাণিত হল হামলা ও মৃত্যুর ঘটনায়।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...