Monday, April 6, 2026

অনন্য সম্মান, এবার ‘চাণক্য’ পুরস্কার পেল পশ্চিমবঙ্গ বিদ্যুৎ উন্নয়ন নিগম

Date:

Share post:

‘চাণক্য’ পুরস্কারে ভূষিত হলেন রাজ্য বিদ্যুৎ উন্নয়ন নিগম লিমিটেড-এর জেনারেল ম্যানেজার (এইচ আর অ্যান্ড এ এবং কর্পোরেট কমিউনিকেশনস) অসীম রায় চৌধুরী। অনুষ্ঠানে যোগ দিয়ে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, ”আজকাল সব জায়গায় দ্বন্দ্বের কারণে সমস্যা তৈরি হচ্ছে। তাই জনসংযোগ ভীষণভাবে জরুরি হয়ে উঠেছে। স্পষ্ট এবং স্বচ্ছ আলোচনার মাধ্যমেই আমরা শান্তিভাবে সমাজে বাঁচতে পারি।”

সম্প্রতি ম্যাঙ্গালুরুতে অনুষ্ঠিত পাবলিক রিলেশনস কাউন্সিল অফ ইন্ডিয়ার ১৮ তম গ্লোবাল কমিউনিকেশন কনক্লেভে এই পুরস্কারে সম্মানিত হন অসীম রায় চৌধুরী। তাঁর হাতে ‘কমিউনিকেটর অফ দ্য ইয়ার’ (সরকারি সেক্টর)-এর পুরস্কার তুলে দেন কেন্দ্রীয় মন্ত্রী শ্রীপদ ইয়সো নায়েক। জনসংযোগ ও কর্পোরেট কমিউনিকেশনের ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের জন্য তাঁকে সম্মানিত করা হয়েছে।

আরও পড়ুন- ধর্ষণ থেকে বাঁচতে উস্তির বিজেপি নেতাকে খুন মহিলার! চাঞ্চল্যকর অভিযোগ কুণালের

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...