Friday, April 3, 2026

মহাশূন্যে বামেরা! উপনির্বাচনে তিন প্রধান-রাজনীতিকে তুলোধোনা অরূপের

Date:

Share post:

উপনির্বাচনে কোনওভাবেই শূন্য থেকে উপরে ওঠা সম্ভব নয় আন্দাজ করেই ময়দানকে রাজনীতির ঘোলাজলে নামিয়েছে বামেরা। নৈহাটির (Naihati) তৃণমূল প্রার্থী সনৎ দের সমর্থনে কলকাতার ইস্টবেঙ্গল মোহনবাগান মহামেডান তিন প্রধান কর্তা বক্তব্য পেশ করলে তা নিয়ে রাজনীতির নতুন রসদ খুঁজে পায় সিপিআইএম। তবে শূন্যতে নেমে যাওয়া বামেদের কথায় কোনওভাবেই গুরুত্ব দিতে নারাজ তৃণমূল, স্পষ্ট করে দিলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস (Arup Biswas)।

তৃণমূল প্রার্থীর ক্রীড়া সংগঠক হিসাবে ভূমিকাকে তুলে ধরে বেনজির সমর্থন জানিয়েছেন তিন প্রধান কর্তারা। তাতে বামেদের দাবি, ময়দানকে রাজনৈতিকভাবে প্রভাবিত করা হয়েছে। পাল্টা মন্ত্রী অরূপ বলেন, “বাংলার নাগরিক হিসাবে প্রত্যেক বাংলার মানুষের অধিকার রয়েছে সাদাকে সাদা আর কালোকে কালো বলার। তিন প্রধানকে ক্লাবের প্রশাসন চালাতে হয়। এটা তাঁদের আবেগ। তাঁরা যেখানে সুবিধা পান, যাঁরা তাঁদের পাশে দাঁড়ান সেটা বলা অন্যায় নয়।”

বাম আমলে বুদ্ধদেব ভট্টাচার্য পর্যন্ত সিএবিকে (CAB) রাজনীতি দিয়ে প্রভাবিত করার চেষ্টার কথা আগেও উল্লেখ করেছেন শাসকদলের নেতারা। এদিন ময়দানকে নিয়ে রাজনীতির তাস খেলা সিপিআইএম নেতাদের ক্রিড়ামন্ত্রী অরূপ মনে করিয়ে দেন, “কল্যাণ চৌবে এআইএফএফের (AIFF) প্রেসিডেন্ট, দুবারের বিজেপির প্রার্থী হয়ে গো-হারা হেরেছেন। ব্রিজভূষণ স্মরণ সিং কুস্তির (WFI) প্রেসিডেন্ট ছিলেন। ক্রিড়াবিদরা তাঁর উপর প্রশ্ন তুলেছেন। তারপর তাঁকে অপসারিত করা হয়েছে।

তবে এই ইস্যুতে ময়দানে রাজনীতি করতে নেমে সিপিআইএম (CPIM) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম (Mohammed Selim) দাবি করেন ময়দানে পরিবারতন্ত্রের। শূন্যে নেমে যাওয়া সিপিআইএমকে অরূপের উত্তর, “ওনারা মহাশূন্যে রয়েছেন। আমি এখনও মহাকাশে যাইনি। যেদিন যাব মহাকাশে সেদিন ওনাদের প্রশ্নের উত্তর দেব।” কার্যত তিনি বুঝিয়ে দেন জনবিচ্ছিন্ন বামেদের এই ধরনের মন্তব্যেই তাঁরা আরও জনবিচ্ছিন্ন হয়ে পড়ছেন।

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...