Monday, April 6, 2026

মত্ত অবস্থায় প্রতিবেশী মহিলার শ্লীলতাহানির অভিযোগ সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে!

Date:

Share post:

মদ্যপ অবস্থায় প্রতিবেশী মহিলার ঘরে ঢুকে শ্লীলতাহানি করার অভিযোগ এবার এন্টালি থানার (Entally Police) এক সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে। নির্যাতিতার অভিযোগ সন্তোষ প্রসাদ (Santosh Prasad)নামে ওই ব্যক্তি শনিবার মদ্যপ অবস্থায় তাঁর পিছু নিয়ে বাড়ি পর্যন্ত চলে আসেন। এরপর ঘরে ঢুকে শারীরিক ভাবে হেনস্থা করার চেষ্টা করেন। তিনি চিৎকার করে অন্য প্রতিবেশীদের ডাকলে ঘটনাস্থল থেকে চম্পট দেন অভিযুক্ত। এন্টালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই মহিলা। রবিবার সিভিক ভলেন্টিয়ারকে গ্রেফতার করেছে পুলিশ।

আরজি কর হাসপাতালে (RG Kar Medical College & Hospital)চিকিৎসক তরুণীর মৃত্যুর ঘটনায় অভিযুক্ত সঞ্জয় রাইয়ের গ্রেফতারের পর থেকেই সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে বারবার প্রশ্ন উঠতে শুরু করেছে। রাজ্যে ঘটে যাওয়া একাধিক অপরাধের সঙ্গে নাম জড়িয়েছে তাঁদের। শ্লীলতাহানি বা দাদাগিরির মতো অভিযোগও ওঠে তাঁদের বিরুদ্ধে। সিভিক ভলেন্টিয়ার নিয়োগ নিয়ে রাজ্যের কাছে হলফনামাও চেয়েছে সুপ্রিম কোর্ট। এই আবহে ফের একবার মহানগরীতে শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার হলেন এক সিভিক ভলেন্টিয়ার।

Related articles

নতুন ফ্ল্যাট কিনলেন শ্রেয়া, দাম শুনে চোখ কপালে অনুরাগীদের

মায়ানগরী মুম্বইয়ের অভিজাত এলাকায় এবার কয়েক কোটি টাকার সম্পত্তি কিনে ফেললেন সুরসম্রাজ্ঞী শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal)। সূত্রের খবর,...

বেনজির! ফুলের মালা পরিয়ে মেয়ের ডিভোর্স উদযাপন বাবার

বিয়ে উদযাপনের সঙ্গে এখন নতুন ট্রেন্ড ডিভোর্স উদযাপন (Divorce Celebration)! বিদেশে এইরকম ঘটনা আকছার ঘটে থাকলেও এদেশে নতুন।...

“মেয়েদের গায়ে হাত দিলে… ঝাঁটাই দাওয়াই”: ভোট নষ্ট রুখতে কী পরামর্শ মমতার

বিজেপি ভোটের দিন রাজ্যের গোলমাল বাঁধাতে পারে। সোমবার নদিয়ায় দলীয় প্রার্থীদের সভা থেকে সবাইকে সতর্ক করলেন সেই তৃণমূল...

রাজ্যসভায় শপথ : চার তৃণমূল সাংসদের যাত্রা শুরু

রাজ্যসভার অধিবেশনে এবার বিজেপি বিরোধী সুর চড়ানোর জন্য তৃণমূল কংগ্রেসের নতুন তিন যোদ্ধা। সোমবার থেকেই শপথ গ্রহণ করে...