Monday, June 8, 2026

গুলির লড়াইয়ে জেরবার কাশ্মীর, বারামুল্লা নিহত জঙ্গি, শ্রীনগরে আহত সেনা

Date:

Share post:

বিক্ষিপ্ত গুলির লড়াই কাশ্মীরের একাধিক জায়গায়। একই দিনে দুই এলাকায় গুলির লড়াই এখন আর নতুন ঘটনা নয় ভূস্বর্গে। তবে কিস্তওয়ারে ভিলেজ ডিফেন্স গার্ডদের (VDG) খুনের ঘটনার পরে জঙ্গি নিকেশে ভারতীয় সেনা আরও সক্রিয় হতেই শুরু প্রতি এলাকায় তল্লাশি। রবিবার একদিকে রাজধানী শ্রীনগরের (Srinagar) অদূরে জঙ্গলে গুলির লড়াই চলে। অন্যদিকে ভিডিজি কর্মীর খুনের ঘটনায় তল্লাশিতে গুলির লড়াই শুরু হয় কিস্তওয়ারে (Kistwar)। আবার বারামুল্লাতেও (Baramulla) জঙ্গি নিকেশে সাফল্য অর্জন করে ভারতীয় সেনা।

শ্রীনগর শহরের জঙ্গলে ঘেরা ইসবের নিশাত এলাকায় রবিবার সকাল থেকে গুলির লড়াই শুরু হয় ভারতীয় সেনা ও পুলিশের যৌথ বাহিনীর সঙ্গে। তিন থেকে চার জঙ্গিকে জঙ্গলের মধ্যে কোনঠাসা করার দাবি করে কাশ্মীর পুলিশ (J&K Police)। তবে গুলির লড়াইতে স্পেশাল অপারেশন গ্রুপের (SPG) দুই জওয়ানও আহত হন বলে জানা যায়।

অন্যদিকে কিস্তওয়ারে (Kistwar) ভিডিজি (VDG) কর্মীদের খুনের পরই এলাকায় জঙ্গি নাশকতা রুখতে তৎপর ভারতীয় সেনা। খুনে অভিযুক্ত জঙ্গিদের খোঁজে বৃহস্পতিবার থেকেই জারি রয়েছে তল্লাশি। কিস্তওয়ারে আহত হন এক ভারতীয় সেনা জওয়ান।

আবার রবিবারই জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেয়ে বারামুল্লায় শুরু হয় তল্লাশি। রাজপুরা, সোপোর (Sopore), বারামুল্লা (Baramulla) এলাকা জুড়ে জঙ্গলে দুপক্ষের মধ্যে গুলি বিনিময় শুরু হয়। ইতিমধ্যেই সেখানে এক জঙ্গির মৃত্যু হয়েছে বলে দাবি করে ভারতীয় সেনার চিনার কর্পস (Chinar Corps)।

Related articles

মাস পেরোতেই আবার কাঁপল শিলিগুড়ি, ভূকম্পে কাঁপল কলকাতাও 

বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি আর মেঘের গর্জনে এমনিতেই থমথমে ছিল উত্তরবঙ্গের রাতের পরিবেশ। তার মধ্যেই প্রায় দীর্ঘ ৪০ সেকেন্ড...

লক্ষ্য ‘৮০ শতাংশ হিন্দু’: বাছবিচার নয়, যে কেউ আসতে পারেন! বনশলের বার্তায় কাদের ইঙ্গিত? 

‘ভালো তৃণমূল’ বলতে ঠিক কী বোঝায়, তা নিয়ে গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা চলছে। বিজেপির রাজ্য...

ব্লকে জনকল্যাণ শিবিরের দিন ঘোষণা: একমাসের কাজের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেই উন্নয়নমূলক কাজে নজর শাসকদল বিজেপি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি দেওয়া...

কলকাতা টার্মিনাল থেকে সোজা সল্টলেক! নতুন মেট্রো রুটের প্রাথমিক সমীক্ষায় সবুজ সংকেত রেলের 

কলকাতার মেট্রো যোগাযোগ আরও সম্প্রসারণের পথে বড় পদক্ষেপ করল রেল মন্ত্রক। কলকাতা টার্মিনাল থেকে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত নতুন...