Saturday, April 4, 2026

ইন্দ্রজাল’-এ তিন পাত্র চাই! সংবাদপত্রে বিজ্ঞাপন পি সি সরকার জুনিয়রের

Date:

Share post:

তিন কন্যার জন্যই পাত্রের সন্ধানে এবার জাদুশিল্পী পিসি সরকার জুনিয়র। কাগজে বিয়ের বিজ্ঞাপন দিয়েছেন পিসি সরকার জুনিয়র এবং তাঁর পত্নী জয়শ্রী সরকার। মেয়েদের সুপাত্রের হাতে তুলে দিয়ে নাতি নাতনির মুখ দেখতে চান এমনই দাবি জাদুকরের।

কাগজে বিজ্ঞাপন দিয়ে লেখা হয়েছে, “জাদুশিল্পী পিসি সরকার জুনিয়ার ও জয়শ্রী সরকারের কন‍্যাদের জন‍্য জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে ৩৮-৪৫ উপযুক্ত সুদর্শন, দীর্ঘাঙ্গ, সুপ্রতিষ্ঠিত পাত্র চাই।” মানেকা, মমতাজ ও মৌবনী সরকার তিন মেয়েই বাবা-মায়ের এই সিদ্ধান্তে সম্মতি জানিয়েছেন। মানেকা শুরুতে তাঁর বাবার সঙ্গে ম‍্যাজিক দেখাতেন। পরবর্তী সময়ে একাই একাধিক জায়গায় শো করেন। ২০১৩ সালে মানেকার বিয়ে হলেও পরে ডিভোর্স হয়ে যায়।

ছোট মেয়ে মৌবনী জানান, “আমাদের জন্য বাবা-মা যা করবেন তা বেস্ট হবে।বাবা-মায়ের সিদ্ধান্তে আমাদের মত আছে।” পিসি সরকার জুনিয়ার এ বিষয়ে বলেন, ‘আমি ৩ মেয়ের বাবা হিসেবে সমাজের কাছে পাত্রের খোঁজ করছি। এটা একদম সঠিক বিজ্ঞাপন। আমিও রক্তমাংসের মানুষ। আমার পরিবারে বেশিরভাগেরই কাগজে বিজ্ঞাপন দিয়েই বিয়ে হয়েছে। সু-পাত্রের হাতে মেয়েদের তুলে দিতে চাই। আমিও নাতি-নাতনির মুখ দেখতে চাই।’

আরও পড়ুন- শিক্ষাক্ষেত্রে গৈরিকীকরণ! এবার সমস্ত সরকারি কলেজের গেট কমলা করার নির্দেশ রাজস্থানে

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...