Tuesday, May 26, 2026

মানব-সেবায় উজ্জ্বল নজির জনদরদী অভিষেকের, দাঁড়ালেন মুর্শিদাবাদের ক্যান্সার আক্রান্তের পাশে

Date:

Share post:

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) মানবিক পদক্ষেপ ফের একবার বাংলার রাজনীতিতে মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে রইল। এক জনদরদী জনসেবক হিসেবে মুর্শিদাবাদের বড়ঞার ক্যান্সার আক্রান্ত পঙ্কজ ঘোষের পাশে দাঁড়ালেন তিনি। দীর্ঘ রোগভোগে সহায়-সম্বলহীন পঙ্কজ ঘোষের চিকিৎসার খরচ তুলে দিলেন স্থানীয় দলীয় নেতৃত্বের মাধ্যমে।

দীর্ঘদিন ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করছেন বড়ঞার মাজিয়ারা গ্রামের পঙ্কজ ঘোষ। তীব্র সমস্যায় পড়েছিল পরিবার। তৈরি হয়েছিল আর্থিক সঙ্কট। উন্নত চিকিৎসার প্রয়োজন। সংসারের খরচ চালাতেও হিমশিম খেতে হচ্ছে। পঙ্কজ ঘোষের স্ত্রী নিয়তি ঘোষের মৃত্যুর পর পরিস্থিতি আরও কঠিন হয়ে ওঠে। এই সময়ে দেবদূতের মতো সাহায্যের হাত বাড়িয়ে দিলেন অভিষেক। তিনি স্থানীয় তৃণমূল (TMC) নেতাদের মাধ্যমে পাঠালেন সাহায্য। সেই সাহায্যেই গভীর সঙ্কট থেকে রক্ষা পান পঙ্কজ ও তাঁর পরিবার। বড়ঞার তৃণমূল নেতা মাহে আলমের মাধ্যমে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মানবিক সাহায্য পৌঁছায় ঘোষ পরিবারের কাছে। নগদ অর্থ এবং বিভিন্ন প্রয়োজনীয় দ্রব্য তুলে দেওয়া তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। এই সাহায্য পেয়ে চোখে জল ৬৫ বছর বয়সী ক্যান্সার আক্রান্ত পঙ্কজ ঘোষের।
অভিষেকের এই সাহায্য শুধুমাত্র এক ব্যক্তির জন্য নয়, সমাজের একটা বড় অংশের কাছে সামাজিক বার্তা প্রেরণ করে। এই সাহায্য রাজনৈতিক প্রচারের জন্য নয়, এটি মানবতার এক নজির। মুখ্যমন্ত্রী বলেছিলেন, আমি বিত্তবান চাই না, আমি বিবেকবান চাই। তাঁর দলের সেনাপতি মানবিকতা সেই বিবেকবান মনোভাবেরই পরিচয় রাখলেন। পঙ্কজ ঘোষের পরিবারের সামনে এখন কিছুটা হলেও আশার আলো দেখা দিয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাঠানো সাহায্য শুধু তাঁর আর্থিক সমস্যা দূর করেনি, তাঁকে মানসিক ভরসাও জুগিয়েছে। কঠিন সময়ে একটি নতুন অধ্যায় রচনা করেছে।

আরও পড়ুন- মামলা শুনতে পারে সিবিআই আদালত: হাইকোর্টে খারিজ সন্দীপের জামিনের আবেদন

Related articles

ধর্মাচরণে আঘাত! মুখ্যমন্ত্রীর নতুন ঘোষণায় অনিশ্চয়তা গঙ্গাসাগর সেতু নিয়ে

পূর্ববর্তী সরকারের সব প্রকল্প ও সিদ্ধান্ত বাতিল করতে তৎপর বর্তমান বিজেপি সরকার। তা করতে গিয়ে কখনও তৃণমূলের চালু...

বিজেপিতে যতদিন আমি আছি, এদের কোনও এন্ট্রি নেই! কাদের নিয়ে বিস্ফোরক প্রিয়াঙ্কা

"বৈঠক করতে দিন তাতে কী হবে! বিজেপিতে যতদিন আমি আছি, এদের কোনও এন্ট্রি নেই।" এন্টালির বিধায়ক সন্দীপন সাহা...

কেন্দ্র-রাজ্য যৌথ উদ্যোগে জোর, কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর 

কলকাতায় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিংয়ের সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠক সারলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কেন্দ্র...

বেকারত্ব-পরিবেশ-সংস্কৃতি রক্ষায় এবার রাজ্যজুড়ে আন্দোলনের ডাক DYFI-এর

রাজ্যে কর্মসংস্থানহীনতা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং বাংলার নিজস্ব সংস্কৃতিকে বাঁচানোর দাবিতে এবার একযোগে আন্দোলনের পথে নামছে ডিওয়াইএফআই। সম্প্রতি...