Thursday, June 18, 2026

মামলা শুনতে পারে সিবিআই আদালত: হাইকোর্টে খারিজ সন্দীপের জামিনের আবেদন

Date:

Share post:

আর জি কর মামলায় সন্দীপ ঘোষের জামিনের আবেদন কার্যত শুনলই না কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে বেআইনিভাবে গ্রেফতার করে রাখার অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ হন আর জি করের প্রাক্তন অধ্যক্ষ। সেই মামলা বিচার করার এক্তিয়ার বিশেষ সিবিআই (CBI) আদালতের রয়েছে বলে পর্যবেক্ষণ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের।

সিবিআই-এর বিরুদ্ধে অভিযোগ তোলেন সন্দীপ ঘোষ, ৭ অক্টোবর নিম্ন আদালতের নির্দেশ অনুসারে ২১ অক্টোবর সিবিআইয়ের সন্দীপ ঘোষকে ফের আদালতে পেশের কথা ছিল। কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাঁকে আদালতে ওই দিন পেশ করেনি। ফলে তাঁর জেল হেফাজতের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় তাঁকে বেআইনিভাবে আটকে রেখেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ হন সন্দীপ। ২১ অক্টোবর সন্দীপকে হাজির না করানোয় নিম্ন আদালতের পক্ষ থেকে কোনও পদক্ষেপ না নেওয়ায় হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হন তিনি।

সোমবার এই মামলায় বিচারপতি তীর্থঙ্কর ঘোষের সিঙ্গল বেঞ্চ পর্যবেক্ষণে জানায় এই পদক্ষেপ সিবিআইয়ের বিশেষ আদালতের এক্তিয়ারে পড়ে। সেখানেই আবেদন করার নির্দেশ দেন বিচারপতি। সন্দীপ ঘোষকে পেশ করা হয়েছে কি হয়নি সেই বিষয় বিচার করতে পারে নিম্ন আদালত। বিচারপতি ঘোষ জানিয়েছেন, এ বিষয়ে হাইকোর্ট হস্তক্ষেপ করবে না৷

Related articles

হুগলি নদীতে আচমকা জোড়া টর্নেডোর তাণ্ডব! বরাতজোরে রক্ষা পেলেন মৎস্যজীবীরা

দুপুর গড়াতেই আকাশজুড়ে নামল ঘন কালো অন্ধকার। তার পরেই প্রকৃতির এক অদ্ভুত এবং ভয়ঙ্কর রূপের সাক্ষী থাকলেন দক্ষিণ...

চার বছরের মাথায় ফের ‘মহা-ভাঙন’! দল ছাড়ার মুখে উদ্ধবের ৬ লোকসভা সাংসদ

এবার লোকসভায় চরম বিপর্যয়ের মুখে পড়লেন উদ্ধব ঠাকরে। শিবসেনার (ইউবিটি) ৬ জন লোকসভা সাংসদ সরাসরি বিদ্রোহ ঘোষণা করে...

রাজ্যে আরও ৪টি মেডিক্যাল কলেজ, স্বাস্থ্য পরিকাঠামোর উন্নতিতে নয়া পদক্ষেপ

রাজ্যের চিকিৎসা পরিষেবা ও মেডিক্যাল শিক্ষার (West Bengal Health Department) ক্ষেত্রে নয়া পদক্ষেপ নবান্নের। কালিম্পং, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর...

মেটার বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি জিন্টা

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই (AI)-এর অপব্যবহার রুখতে এবং ‘পার্সোনালিটি রাইটস’ বজায় রাখতে এবার আইনের দ্বারস্থ বলি অভিনেত্রী তথা...