Friday, June 19, 2026

নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ! মুম্বই থেকে গ্রেফতার পণ্ডিত অজয় চক্রবর্তীর ভাই

Date:

Share post:

নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগে মুম্বই থেকে গ্রেফতার হলেন বিশিষ্ট সংগীতশিল্পী আচার্য সঞ্জয় চক্রবর্তী। প্রিন্স বখতিয়ার শাহ রোডের প্রাণ সংগীত একাডেমিতে ১৫ বছরের নাবালিকাকে সংগীত চর্চার বাহানায় শারীরিক নির্যাতনের অভিযোগ তাঁর বিরুদ্ধে। ঘটনার পরেই মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পরে নাবালিকা। পরিবার সূত্রে খবর, একাধিকবার মেয়েটির ওপর এমন প্রচেষ্টা করা হয়। এরপরেই চারু মার্কেট থানায় অভিযোগ দায়ের করে পরিবার।

তদন্তে নেমে প্রাথমিকভাবে বেগ পেতে হয় পুলিশকে। কারণ ঘটনার পরেই কলকাতার বাড়ি ছেড়ে সুদূর মুম্বইতে তাঁর পালিত পুত্র বিশাখ জ্যোতির বাড়িতে গা ঢাকা দেন তিনি। যদিও পরে গোপন সূত্রের ভিত্তিতে জানা যায় সেখানে নয়, তিনি থাকছেন মুম্বইতে কিঞ্জলের ভাড়া বাড়িতে। বেশ কিছুদিন নজর রেখে অবশেষে মুম্বই পৌঁছয় তদন্তকারী অফিসারেরা। পরিচারিকাকে জেরা করেই সত্য উদ্ঘাটন হয়। এরপরেই রবিবার সন্ধ্যেয় কিঞ্জলের বাড়িতে হানা দেয় পুলিশ। সেখান থেকেই গ্রেফতার হন আচার্য সঞ্জয় চক্রবর্তী। সোমবার তাঁকে মুম্বই আদালতে পেশ করা হয়। কলকাতা আনার প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে।

প্রসঙ্গত আচার্য সঞ্জয় চক্রবর্তী সম্পর্কে পণ্ডিত অজয় চক্রবর্তীর ভাই। শুধু তাই নয়, তাঁর পুত্র বিশাখ জ্যোতি ‘কেরালা স্টোরি’র সংগীত পরিচালক ও জাতীয় পুরস্কার প্রাপ্ত এক ব্যক্তিত্ব। অন্যদিকে কিঞ্জল এই মুহূর্তে শ্রেয়া ঘোষালের সঙ্গীত সফরসঙ্গী। কিঞ্জলের বেশ কয়েকটি গানের কথা ও সুর দিয়েছেন তিনি। সবমিলিয়ে প্রথম থেকেই গোটা বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা হয় প্রথম থেকেই। তবে কলকাতা পুলিশের অদম্য সহযোগিতায় অবশেষে তদন্তকারীদের জালে ধরা দিতে বাধ্য হন সংগীতশিল্পী।

আরও পড়ুন- ভুল পদ্ধতিতে শিশুকে কলকাতার হাসপাতালে স্থানান্তর, মিথ্যাচারের জবাব দিলেন ফিরহাদ

Related articles

ভোটে হেরে অসুস্থতার সাফাই! কঠিন সময়ে তৃণমূল ত্যাগ মমতার প্রিয় পাত্র বালুরও

তৃণমূল কংগ্রেসের সমস্ত পদ থেকে ইস্তফা প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের(Jyotipriya Mallick)। শারীরিক অসুস্থার কারণ দেখিয়ে দল ছাড়লেন জ্যোতিপ্রিয়।...

কলকাতা বিমানবন্দরে প্রবল বজ্রপাত, আহত ২ গ্রাউন্ড স্টাফ

শুক্রবার সকাল থেকেই প্রবল বৃষ্টি দক্ষিণ বঙ্গ জুড়ে। কলকাতা সহ ১০ জেলায় শুরু হয়েছে বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টিপাত।...

যোগ দিবসে ভোর থেকেই চলবে মেট্রো, জানুন বিশেষ পরিষেবার সময়সূচি

আগামী রবিবার রাজ্যের সর্বত্র মহাসমারহে  আন্তর্জাতিক যোগ দিবস (Yoga Day) পালিত হবে। কলকাতার রেড রোডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি...

প্রবল বৃষ্টিতে উত্তরে জাতীয় সড়কে ধস, ভাঙল সেতু, দক্ষিণে জারি হলুদ সতর্কতা

রাতভর প্রবল বৃষ্টি, প্রবল বৃষ্টিতে(Rain) উত্তরবঙ্গের(North Bengal) কার্শিয়ঙের ১১০ নম্বর জাতীয় সড়কে ধস, যান চলাচল ব্যহত। প্রবল বৃষ্টিতে...