Tuesday, June 23, 2026

মনিপুরে নিহত ১১ জঙ্গি, কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে গুলির লড়াই জিরিবামে

Date:

Share post:

মনিপুরে কেন্দ্রীয় বাহিনীর (Central Force) সঙ্গে গুলির লড়াইতে নিহত ১১ জঙ্গি। জিরিবামে থানায় হামলা চালানো জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে আহত হয় সেনা জওয়ানও। তবে এক্ষেত্রে রক্ষা করা গিয়েছে স্থানীয় শরণার্থী শিবিরটি। তবে কুকি (Kuki) গোষ্ঠীর জঙ্গিদের নিহত হওয়ার ঘটনায় অশান্ত জিরিবামের (Jiribam) বোরোকেবরা এলাকায় আদৌ অশান্তি থামবে না আরও বাড়বে, তা এখনও অস্পষ্ট।

বিগত কয়েকদিন ধরে জিরিবামের বোরোকেবরা (Borokebra) এলাকা মেইতি (Meitei) ও কুকি (Kuki) গোষ্ঠীর জঙ্গিদের অত্যাচারের শিকার। মেইতি হামলায় হোমার সম্প্রদায়ের এক স্কুলশিক্ষিকার মর্মান্তিক ধর্ষণ খুনের ঘটনায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়। তবে অভিযোগ উঠেছিল কেন্দ্রীয় বাহিনীর নিষ্ক্রীয়তার। সোমবার ফের বোরোকেবরা এলাকায় হামলা চালায় কুকি গোষ্ঠীর জঙ্গিরা।

সোমবার কুকি গোষ্ঠী বোরোকেবরা এলাকায় দুদিক থেকে হামলা চালালে দুই গোষ্ঠীর সংঘর্ষ হয়। বেশ কিছু দোকানে আগুন লাগিয়ে দেওয়া হয়। এরপর বোরোকেবরা থানায় (Borokebra police station) হামলা চালিয়ে অস্ত্র লুঠ করার চেষ্টা করে জঙ্গিরা। সেই সময়ই পাল্টা হামলা চালায় কেন্দ্রীয় বাহিনী। থানা চত্বরে থাকা শরনার্থী শিবিরে হামলা চালাতে পারেনি জঙ্গিরা। মৃত্যু হয় ১১ কুকি জঙ্গির। আহত হন ২ কেন্দ্রীয় বাহিনী (Central Force)।

Related articles

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...