Saturday, June 20, 2026

গদিচ্যুত হাসিনাকে ফেরাতে ইন্টারপোলের মাধ্যমে রেড কর্নার নোটিশ জারি করছে ইউনুস সরকার

Date:

Share post:

দেশে অরাজক পরিস্থিতি তৈরি হয়েছিল। যার জেরে তিনমাস ধরে ভারতে রাজনৈতিক আশ্রয়ে আছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যদিও বদলে যাওয়া পরিস্থিতি নিয়ে মাঝেমধ্যে বক্তব্য রাখছেন। কিন্তু তাকে দেশে ফিরিয়ে বিচারের পক্ষে আগেই সওয়াল করেছিল মহম্মদ ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার। এবার গদিচ্যুত প্রধানমন্ত্রীকে ফেরাতে ইন্টারপোলের মাধ্যমে রেড কর্নার নোটিশ জারি করার সিদ্ধান্ত ইউনুস সরকারের।

জানা গিয়েছে, আওয়ামি লিগের সমস্ত পলাতক নেতাদের বিরুদ্ধেই এই নোটিশ জারি করা হবে।  একথা জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

রবিবার ঢাকায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পুরাতন ভবনের সংস্কার কাজ পরিদর্শন শেষে একথা জানান তিনি । সরকারের বক্তব্য, আন্তর্জাতিক অপরাধ আদালতে দেওয়া আওয়ামি লিগের অভিযোগ সরকার মানছে না। দেশের মর্যাদা ক্ষুন্ন করতেই সরকারের বিরুদ্ধে আইসিসিতে অভিযোগ দিয়েছে আওয়ামি লিগ। তিনি আরও বলেন, এটা এতই অবিশ্বাস্য ও হীনতামূলক মামলা কোনওভাবেই এটার রিট হওয়ার কারণ নেই। বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করার জন্য, নিজেদের আত্মরক্ষার জন্য মিথ্যা প্রচার চালানোর উপায় হিসেবে এই মামলাটা করা হয়েছে।








Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...