Friday, April 3, 2026

প্রাপ্তবয়স্ক মহিলা সম্মতিতে যৌনতার পরে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রতারণার অভিযোগ করতে পারেন না: হাই কোর্ট

Date:

Share post:

প্রাপ্তবয়স্ক মহিলা সহমতের ভিত্তিতে যৌন সম্পর্ক স্থাপনের পরে পুরুষ সঙ্গীর বিরুদ্ধে প্রমাণ ছাড়া প্রতারণার অভিযোগ করতে পারেন না। অকাট্য প্রমাণ ছাড়া বিয়ের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে তাঁর সঙ্গে ওই পুরুষ সহবাস করেছেন- এই অভিযোগ করতে পারেন না। একটি মামলার প্রেক্ষিতে এই রায় দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)।

বাঁকুড়ার (Bankura) একটি মামলায় ২০১১ সালের ১২ জুলাই রায়দান করে বাঁকুড়া অতিরিক্ত দায়রা আদালত। সেখানে এক মহিলা তাঁর পুরুষ সঙ্গীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছিলেন। অভিযুক্তকে ভারতীয় দণ্ড বিধি (IPC)-এর ৩৭৬ (ধর্ষণ) ধারায় দোষী বলে নিম্ন আদালত। তাঁকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এর বিরুদ্ধে হাই কোর্টে আবেদন করেন তিনি। কিন্তু সেই রায়ে খারিজ করে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)।  হাই কোর্টের বিচারপতি অনন্যা বন্দ্যোপাধ্যায় তাঁর পর্যবেক্ষণে জানান, অভিযোগকারিণী স্বীকার করেছেন যে তিনি স্বেচ্ছায় এবং কোনও রকম প্রতিবাদ বা প্রতিরোধ ছাড়াই পুরুষ সঙ্গীর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেন। পরে সেই পুরুষ সঙ্গীর বিরুদ্ধেই অভিযোগ দায়ের করেন ওই মহিলা।

বিচারপতি তাঁর পর্যবেক্ষণে জানান, একজন প্রাপ্তবয়স্ক মহিলা, স্বেচ্ছায়, কোনওরকম প্রতিরোধ ছাড়াই পুরুষ সঙ্গীর সঙ্গে যৌন সম্পর্কে স্থাপন করেছেন, পরবর্তীতে কোনও অকাট্য প্রমাণ ছাড়াই তাঁর বিরুদ্ধে তিনি প্রতারণার অভিযোগ আনতে পারেন না।

আদালতের মতে, বিয়ের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা একটা ‘কনসেপ্ট’। যেটা এভাবে একজন প্রাপ্তবয়স্ক মহিলা ব্যবহার করতে পারেন না।







Related articles

কেন্দ্রীয় এজেন্সি আসার আগেই মোথাবাড়ির ঘটনায় গ্রেফতার মিম নেতা, সিআইডিকে কৃতিত্ব মুখ্যমন্ত্রীর

এনআইএ (NIA) আসার আগে কালিয়াচকের অশান্তির ঘটনায় মূলচক্রীকে গ্রেফতার করল রাজ্যের সিআইডি (CID)। হরিরামপুরের সভামঞ্চ থেকে এই কথা...

ফৌজদারি মামলায় অভিযুক্তদের নিরাপত্তা প্রত্যাহারের নির্দেশ, দুপুরের মধ্যেই রিপোর্ট তলব কমিশনের!

সামনেই বিধানসভা নির্বাচন (WB Assembly Election), ভোটমুখী বঙ্গে একের পর এক পরিবর্তন করে চলেছে নির্বাচন কমিশন (ECI)। এবার...

কালিয়াচকের ঘটনায় উস্কানির অভিযোগে গ্রেফতার মিম নেতা – আইনজীবী মোফাক্কেরুল !

রাজ্য বিধানসভা ভোটের (West Bengal Assembly Election 2026) আবহে মালদহের কালিয়াচকে বিক্ষোভের (Maldah Kaliachak Incident) ঘটনায় উস্কানির অভিযোগে...

ভোট প্রচারে আজ দক্ষিণ দিনাজপুরে মমতা, জনসভা করবেন রায়গঞ্জ-মালদহতেও

নির্বাচনী প্রচারে (Election Campaign) আজ দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরে সভা করবেন বাংলার মুখ্যমন্ত্রী। এদিন রায়গঞ্জ এবং মালদহতেও দুটি জনসভা...