Wednesday, April 1, 2026

কোথায় মহিলা নিরাপত্তা? তথ্য তুলে ধরে কেন্দ্রকে তুলোধোনা কাকলির

Date:

Share post:

মহিলাদের নিরাপত্তা নিয়ে মুখেই বড় বড় কথা বলে মোদি সরকার৷ কাজে অষ্টরম্ভা৷ দেশের বিভিন্ন প্রান্তে মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে কাজের কাজ কিছুই করা হচ্ছে না৷ কেন বিজেপি শাসিত রাজ্যে প্রতি ঘন্টায় নির্যাতনের শিকার হচ্ছেন আট থেকে আশি, বিভিন্ন বয়সের মহিলারা? এই বিষয় নিয়ে কি করছে অমিত শাহর নেতৃত্বাধীন স্বরাষ্ট্র মন্ত্রক?

মঙ্গলবার স্বরাষ্ট্র বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে প্রশ্ন তুলেছেন তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার৷ এই প্রসঙ্গে মোদি সরকারের নীতিহীনতার পর্দফাঁস করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহন সহ সরকারি আমলাদের তুলোধোনা করেছেন তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার৷ সূত্রের দাবি, স্থায়ী কমিটির সদস্যদের সামনে এদিন স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে প্রেজেন্টেশন দিচ্ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব ও তাঁর অধীনস্থ আমলারা৷ সেই সময়েই ৬৯ পাতার প্রেজেন্টেশন পুস্তিকায় মহিলা নিরাপত্তা নিয়ে উল্লিখিত ৫ পাতার প্রেজেন্টেশন চেপে যাওয়া হয়৷ এটাই ধরে ফেলেন দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার৷ বৈঠকের মাঝেই চিত্‍কার করে মহিলা নিরাপত্তা নিয়ে প্রেজেন্টেশনের দাবি জানান তিনি৷

কাকলির দাবির সূত্রেই এক জোট হয়ে মোদি সরকারের আচরণের তীব্র নিন্দা করেন কমিটির সদস্য বিরোধী সাংসদরা৷ সময়ের অভাবের কারণ দেখিয়ে গোটা বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন কেন্দ্রীয় আমলারা৷ তখন ফের সোচ্চার হন কাকলি ঘোষ দস্তিদার৷ কেন কেন্দ্রীয় বাহিনীর শূন্য পদে নিয়োগ হচ্ছে না, কেন বাংলাকে পুলিশ আধুনিকিকরণ খাতে তার বরাদ্দ ৫০০ কোটি টাকা প্রদান করা হচ্ছে না, কেন রাজ্য পুলিশের ডিজিদের সঙ্গে আলোচনা করা হচ্ছে না? কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবকে প্রশ্ন করেন তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার৷ মোদি সরকার যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর তোয়াক্কা করছে না, সরাসরি তোপ দাগেন কাকলি ঘোষ দস্তিদার৷ মণিপুরের মত একটি গুরুত্বপূর্ণ রাজ্য এক বছরের বেশি সময় ধরে জ্বলছে, তারপরেও মোদি সরকার কেন কোনও ব্যবস্থা নেয়নি? প্রশ্ন তোলেন তিনি৷ তৃণমূল সাংসদের তোপের মুখে পড়ে হতচকিত হয়ে যান সরকারি আমলারা৷ পরিস্থিতি সামাল দিতে গিয়ে স্বরাষ্ট্র সচিব আশ্বাস দেন কমিটির পরবর্তী বৈঠকে এই বিষয়ে বিস্তারিত তথ্য প্রদান করা হবে৷

আরও পড়ুন- বাস-রেষারেষির বলি পড়ুয়া: দুর্ঘটনা রুখতে কড়া নির্দেশে মুখ্যমন্ত্রীর, ১৪ তারিখ বৈঠকের ডাক

 

Related articles

আর দু-এক টাকা নয়, বুধবার থেকেই এক লাফে ২১৮ টাকা বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম

প্রতিদিন সবার অলক্ষ্যে দু-এক টাকা করে বাড়ছিল দাম। তবে আর কোনও রাখ-ঢাক নয়। এবার বাণিজ্যিক গ্যাসের (commercial LPG)...

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...