Tuesday, June 23, 2026

বিজেপির প্রচারমঞ্চে পকেটমার! খোয়া গেল মিঠুনের মানিব্যাগ

Date:

Share post:

বিজেপির নির্বাচনী প্রচার মঞ্চ থেকে মানিব্যাগ খোয়ালেন বিজেপি নেতা ও অভিনেতা মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। মঙ্গলবার ঝাড়খণ্ডে (Jharkhand) নির্বাচনী প্রচারে গিয়ে এমনই বিরল ঘটনার সাক্ষী জাত গোখরো! এমনকি মঞ্চ থেকে সেই মানিব্যাগ (moneybag) ফিরিয়ে দেওয়ার আবেদন জানানো হলেও কোনও কাজ হয়নি। প্রতিবেশী রাজ্যে ক্ষমতায় আসতে মরিয়া বিজেপির আদতে রাজ্যে সংগঠনের কী পরিস্থিতি তা এই ঘটনায় ফের প্রমাণ হয়ে যায়।

বুধবার ঝাড়খণ্ডে প্রথম দফার নির্বাচন (first phase election)। ঠিক তার আগের দিন যে সব কেন্দ্র ২০ নভেম্বর দ্বিতীয় দফার নির্বাচন সেই সব কেন্দ্রে তারকা প্রচারক নামিয়ে প্রথম দফার নির্বাচন প্রভাবিত করার চেষ্টা করে বিজেপি। সেই উদ্দেশে ধানবাদের (Dhanbad) কয়লাখনি অধ্যুষিত এলাকা নিরসায় (Nirsa) নির্বাচনী প্রচারে যোগ দেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। নির্বাচনী প্রচার মঞ্চেই বসেছিলেন মিঠুন।

পরে জানা যায় মঞ্চ থেকেই তাঁর মানিব্যাগ খোয়া গিয়েছে। কার্যত প্রায় প্রতিদিন খবরের শিরোনামে থাকার প্রবণতা সম্প্রতি দেখা গিয়েছে প্রবীণ অভিনেতার মধ্যে। কখনও বিতর্কিত মন্তব্য করে, কখনও মন্তব্যের জেরে হুমকি আদায় করে, আবার কখনও প্রচার মঞ্চে মানিব্যাগ খোয়ানোর অজুহাতে। যদিও এদিন তাঁর মানিব্যাগ খোয়া যাওয়ায় মাইকে ঘোষণা করা হয় সেটি ফেরৎ দেওয়ার জন্য। তবে শেষ পর্যন্ত তা ফেরৎ পাওয়া যায়নি।

Related articles

শওকতের ছেলের ‘অরণ্যের কূলে’-এও এবার বুলডোজার! নোটিশ ঘিরে প্রশ্ন

নদীর চর বেআইনি ভাবে দখল করে তৈরি হয়েছিল ঝাঁ-চকচকে ক্যাফে 'অরণ্যের কূলে' (Aranyer Kule Cafe)।এবার এই ক্যাফে ভাঙার...

‘অভিষেকেই’ ঝোড়ো ব্যাটিং: বিধানসভায় তৃণমূল বিধায়ক কুণালকে সামলাতে হিমশিম স্পিকার-সহ শাসকশিবির

এর আগে রাজ্যসভার সাংসদ হওয়ার অভিজ্ঞতা আছে। কিন্তু বিধানসভায় (Assembly) এই প্রথম। আর অভিষেকেই ঝোড়ো ব্যাটিং বেলেঘাটার তৃণমূল...

বেআইনিভাবে প্রশাসনের নাকের ডগাতেই চলছিল রমরমিয়ে কোচিং ক্লাস

চরম গাফিলতি! জ্বলছে বিল্ডিং কিন্তু পালানোর পথ নেই। নীচে নামার একমাত্র (Lucknow Fire Tragedy) সিঁড়ি ধোঁয়া ও আগুনের...

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...