Tuesday, June 23, 2026

বিশ্বের সবথেকে দূষিত শহর দিল্লি! ধোঁয়াশা ঢাকা রাজধানীতে ব্যাহত বিমান চলাচল

Date:

Share post:

পাকিস্তানকে টপকে শীর্ষে দিল্লি (New Delhi)। এবার দূষণের মাত্রা ছাড়ালো সব রেকর্ড। বায়ুদূষণের নিরিখে লাহোরকে (Lahore) টপকে এক নম্বরে পৌঁছালো রাজধানী শহর। বুধবারের সকালের দূষণের মাত্র প্রায় চারশো ছুঁয়ে থামল ৩৯২-তে থামল। ঘন ধোঁয়াশায় দিল্লিতে ভোরে দৃশ্যমানতা একেবারেই কমে যায়। এর জের সরাসরি গিয়ে পড়ে দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দরে, যেখানে কম দৃশ্যমানতার কারণে বহু বিমানের ওঠানামা বিলম্বিত হয়৷

কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের আধিকারিকরা এদিন বায়ু দূষণ পরিমাপের জন্য দিল্লির বিভিন্ন এলাকা ঘুরে শেষে দাবি জানান যে এদিন দিল্লির সর্বত্র দূষণের মাত্রা ছিল অতি খারাপ স্তরের৷ মঙ্গলবার দিল্লির বিভিন্ন প্রান্তে এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) বা বায়ু দূষণের মাত্রা ৩৪০-৩৫০-র আশে পাশে ঘোরাফেরা করছিল৷ বুধবার সকালে তা একলাফে ৩৭০ হয়ে গিয়েছে৷ ভোর সাড়ে পাঁচটা থেকে সকাল দশটা পর্যন্ত এদিন দূষণের হাল ছিল সব থেকে খারাপ৷ পাশাপাশি গাজিয়াবাদ, নয়ডা (Noida), গুরুগ্রাম (Gurugram) সহ বিভিন্ন এলাকাতেও ঘন ধোঁয়াশার (smog) চাদর বিছানো ছিল বুধবার সকাল থেকেই৷

আন্তর্জাতিক সংস্থা আইকিউএয়ারের (IQAir) লাইভ সমীক্ষা অনুযায়ী, বুধবার দূষণের মাত্র ছিল ৩৯২। যা বিশ্ব স্বাস্থ্য সংস্থার বেঁধে দেওয়া মাত্রা ১০০-র প্রায় চারগুণ। আগামী দিন কয়েকের মধ্যে বৃষ্টি না হলে দিল্লির বায়ু দূষণের পরিস্থিতি আরও খারাপ হবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন পরিবেশবিদরা৷ বুধবার লাহোরের দূষণের মাত্রাও সেখানে ছিল ৩৮৪। ফলে স্বাভাবিকভাবেই ভোর থেকে ঘন ধোঁয়াশার চাদরে মোড়া ছিল রাজধানী। কম দৃশ্যমানতা থাকায় বেশ কিছু বিমান (flight) বাতিল ও ১০টি বিমানের পথ পরিবর্তন করা হয়। এর মধ্যে ৬টি বিমানকে জয়পুর এবং একটি বিমানকে লখনৌ পাঠিয়ে দেওয়া হয়৷ বেশ কিছু বিমান বাতিলও করতে হয়৷ বিমানের অপেক্ষায় দীর্ঘক্ষণ বসে থাকা যাত্রীরা শেষ পর্যন্ত বিমানবন্দরের ভিতরেই বিক্ষোভে ফেটে পড়েন৷

Related articles

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...