Saturday, April 4, 2026

হাড়োয়ায় ছাপ্পা ভোটের অভিযোগ বিজেপির, খারিজ করলো কমিশন

Date:

Share post:

রাজ্যের ৬ বিধানসভা কেন্দ্রে চলছে উপনির্বাচন (By Election)। পরাজয় নিশ্চিত জেনে সকাল থেকেই দফায় দফায় অশান্তি পাকানোর চেষ্টায় রাজ্যের প্রধান বিরোধীদল। বিজেপির (BJP) ‘ভুয়ো’ অভিযোগ জমা পড়ছে নির্বাচন কমিশনে। এদিন ভোট শুরু হওয়ার কিছুক্ষণ পরে গেরুয়া প্রার্থী বিমল দাস হাড়োয়ায় ছাপ্পা ভোটের অভিযোগ করতেই তা নস্যাৎ করে দিল কমিশন (Election Commission)। ইচ্ছাকৃতভাবে গন্ডগোল পাকানোর চেষ্টা করছে বিজেপি, পাল্টা অভিযোগ তৃণমূলের (TMC)।

বুধবার উপনির্বাচন শুরু হতেই উত্তেজনা ছড়াল হাড়োয়ার সদরপুর ২০০ নম্বর বুথে। বুধের মধ্যেই বিজেপি প্রার্থী বিমল দাস তৃণমূলের বুথ এজেন্টের সঙ্গে ইচ্ছাকৃতভাবে বজায় জড়িয়ে পড়েন। বিমল বলেন দরজার পাশে ইভিএম মেশিন রয়েছে তা ঘুরিয়ে দিতে হবে। তৃণমূলের তরফে বলা হয় নির্বাচন কমিশন গোটা বিষয়টি দেখছে, ফলে বিজেপি এতে হস্তক্ষেপ করতে পারে না।। তা সত্ত্বেও পদ্মপ্রার্থী গা জোয়ারি দেখাতে গেলে বাধা দেয় তৃণমূল। সাময়িক উত্তেজনার পরিস্থিতি তৈরি হলে ঘটনাস্থলে পৌঁছে সামাল দেয় পুলিশ (Police)। বিজেপির তরফে নির্বাচন কমিশনের অভিযোগ করা হলে, কমিশন তা খারিজ করে দিয়েছে। EC জানিয়েছে প্রত্যেকটা বুথে ওয়েব কাস্টিং হচ্ছে। তাই কোথাও কোনও সমস্যা হলে তারা নিজেরাই পদক্ষেপ করবেন। এর পাশাপাশি নৈহাটি এবং কদম্বগাছি এলাকাতেও বিরোধীরা গন্ডগোল পাকানোর চেষ্টা করছেন বলে খবর মিলেছে। কমিশন বলছে, ১০৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর (CRPF) পাশাপাশি এই উপনির্বাচনে কুইক রেসপন্স টিম অত্যন্ত তৎপর। সিতাই (Sitai) ও নৈহাটি কেন্দ্রে ৫৮টি, মাদারিহাটে ৮৪টি, মেদিনীপুর ও তালডাংরায় যথাক্রমে ৭০ ও ৯০টি করে QRT রয়েছে। আপাতত ভোট শান্তিপূর্ণ, স্পষ্ট জানিয়ে দিল নির্বাচন কমিশন।

Related articles

‘’পলাতকদের ক্ষমা করবেন না’’, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

''পলাতকদের ক্ষমা করবেন না'', মালতিপুরের সামসি কলেজ মাঠের জনসভা থেকে রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে (Mausam Noor)নিশানা করলেন...

শুধু বিজেপি নয়, কংগ্রেসের রাজ্যেও পরিযায়ী শ্রমিক-অত্যাচার: মালদহ থেকে নিশানা মমতার

রাজ্যের যে সব জেলা থেকে ভিন রাজ্যে কাজে যাওয়া পরিযায়ী শ্রমিকরা অত্যাচারের মুখে পড়েছে, বা মৃত্যু হয়েছে, তার...

‘পর্ন প্যাডলার’ মালব্য! মধু কিশওয়ারের বিস্ফোরক মন্তব্যে চরম অস্বস্তিতে গেরুয়া শিবির

একের পর এক টুইট প্রকাশ করে ফের গেরুয়া শিবিরকে তীব্র অস্বস্তিতে ফেললেন লেখিকা মধু পূর্ণিমা কিশওয়ার (Madhu Purnima...

মালদহে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোন! পুলিশ চিহ্নিত করুন: মমতা

মালদহের মালতিপুর থেকে গাজোল যাওয়ার পথে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোনের (suspicious Drone) দেখা মিলতেই চঞ্চল্য ছড়িয়ে যায়।...