Wednesday, June 24, 2026

ফের বেলাইন রেল! অল্পের জন্য রক্ষা চালকের

Date:

Share post:

ফের ট্রেন দুর্ঘটনা। যাত্রীবাহী ট্রেন পণ্যবাহী ট্রেনে (goods train) লাগাতার দুর্ঘটনা ঘটে চলেছে। এবারের ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে হায়দরাবাদে (Hyderabad)। বেলাইন হয়ে গিয়েছে মালবাহী ট্রেনের একাধিক কামরা। প্রায় প্রতিদিন ট্রেন দুর্ঘনার জেরে হয়রানির শিকার হতে হচ্ছে যাত্রীদের।


বুধবার ভোরে হায়দরাবাদের পেড্ডাপল্লীতে (Peddapalli) পন্যবাহী ট্রেনের ১১টি কামরা বেলাইন হয়ে যায়। অল্পের জন্য রক্ষা পান চালক। জানা গিয়েছে,মালগাড়িটি তখন রাঘবপুরম থেকে রামাগুনদমে লৌহ আকরিক নিয়ে যাচ্ছিল। ভোগান্তি যাত্রীদের। বাতিল করা হয় প্রায় ২০টি ট্রেন। আংশিকভাবে বাতিল করা হয় ৪টি ট্রেন। এছাড়া ১০টি ট্রেনকে অন্য দিকে ঘুরিয়ে দেওয়া হয়। এদিকে, দক্ষিণ-মধ্য রেলের তরফে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আরও ২টি ট্রেনকে অন্য দিনের জন্য শিডিউল করা হয়েছে। মালবাহ ট্রেনের কামরাগুলিকে লাইনে ফেরানোর কাজ এখনও চলছে।

Related articles

মোদি সরকার গায়ের জোরে বাড়াল ৩ ভ্যাকসিনের দাম!

জ্বালানির পর এবার বাড়ল ভ্যাকসিনের দাম। বিসিজি, মিজলস-রুবেলা এবং মিজলস—এই তিনটি অপরিহার্য ভ্যাকসিনের সিলিং প্রাইস বাড়িয়ে দিল মোদি...

বিজেপি অফিসে ডেকে মোটা টাকার হুমকি, আত্মঘাতী ব্লক তৃণমূল নেতা

বিজেপি পার্টি অফিসে (BJP party office) ডেকে মোটা অঙ্কের টাকা দাবি ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিজেপি...

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...