Thursday, June 25, 2026

“শেষবারের জন্য অনুমতি দিচ্ছি!“ হাই কোর্টের বিচারপতির কাছে ভর্ৎসিত শুভেন্দু

Date:

Share post:

কথায় কথায় আদালতের দ্বারস্থ হওয়া বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Subhendu Adhikari) কার্যত ভর্ৎসিত হলেন হাই কোর্টে (Calcutta High Court)। বিচারপতি স্পষ্ট জানালেন, “মুচলেকা দিলে জীবন বাঁচানো যায় না।“ এই শেষেবার তিনি অনুমতি পেলেন বলেও বুধবার জানান কলকাতা হাই কোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।

হাওড়ার শ্যামপুরে কামারপুর রোড দেউলি বাজার জংশনে বিকেলে BJP নেতার সভা রয়েছে। কিন্তু যুক্তিসঙ্গত কারণেই সেই সভার অনুমতি দেয়নি পুলিশ (Police)। স্বভাবসিদ্ধ ভাবে আদালতে ছোটেন বিরোধী দলনেতা। পুলিশের তরফে আদালতে জানানো হয়, সভাস্থলে যাওয়ার জন্যে যে রাস্তা, তা খুবই সরু। ফলে সেখানে শুভেন্দুর জেড ক্যাটাগরির কনভয়ের যাতায়াত খুবই সমস্যা। এর পাল্টা শুভেন্দুর (Subhendu Adhikari) আইনজীবী জানান, “নিরাপত্তা নিয়ে কোনও সমস্যা হবে না, আমরা মুচলেকা দিয়ে দেব।“

আরও খবর: ফের পিছিয়ে গেল পার্থর শুনানি, আদৌ এবছর জামিন মেলা নিয়ে ধোঁয়াশা

এই কথায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন বিচারপতি ঘোষ। তিনি বলেন, “মুচলেকা দিলে জীবন বাঁচানো যায় না।“ একই সঙ্গে বিচারপতি জানান, “এই শেষবারের জন্য অনুমতি দিচ্ছি!“ তিনি স্পষ্ট জানান, জাতীয় সড়কের ধারে সভা করলেও অনুমতি দেওয়া হবে। কিন্তু এর পরে সভার জন্য মিনিমাম ২০ মিটারের কম চওড়া রাস্তা হলে সেখানে সভার অনুমতি দেওয়া হবে না। এটা লক্ষ্য রাখবেন। আদালতে ফের প্রমাণ হয়ে গেল, যুক্তিসঙ্গত কারণেই পুলিশ সভা অনুমতি দেয়নি।







Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...