Saturday, April 4, 2026

সঞ্জয়ের চিৎকারের পর রাজ্যের অবস্থান জানতে বিবৃতি জারি রাজভবনের

Date:

Share post:

আরজি কর-কাণ্ডে ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রাইয়ের বক্তব্যকে লঘু করে দেখছে না রাজভবন। তাই সঞ্জয়ের চিৎকারের পর রাজ্যের অবস্থান জানতে চাইলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। মঙ্গলবার রাজভবন থেকে এই মর্মে বিবৃতি জারি করেছে। রাজ্যপাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিক্রিয়া জানতে চেয়েছেন এ ব্যাপারে। রাজ্যপালের এই বিবৃতি জারি প্রসঙ্গে তৃণমূল জানিয়েছে, রাজ্যপাল বিজেপির এজেন্টের কাজ করছেন। তিনি রাজ্যপাল হয়ে উঠতে পারেননি। উল্লেখ্য, সঞ্জয় রাইকে শিয়ালদহ আদালতে তোলা হলে প্রিজন ভ্যান থেকে চিৎকার করে সে জানিয়েছিল,বিনীত গোয়েল চক্রান্ত করে তাকে ফাঁসিয়েছে। বলে অভিযোগ করেছেন অভিযুক্তের ওই অভিযোগকে মোটেই লঘু করে দেখছে না রাজভবন।

আরজি কর-কাণ্ডের মূল মামলায় একমাত্র ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রাই। ইতিমধ্যে চার্জগঠন হয়েছে। শুনানি শুরু হয়েছে শিয়ালদহ আদালতে। সোমবার শিয়ালদহ আদালতে হাজিরার সময়ে অভিযুক্ত সঞ্জয় রাই আঙুল তোলে প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েল-সহ কলকাতা পুলিশের অফিসারদের বিরুদ্ধে। তাঁরা তাকে ফাঁসিয়েছে বলে চিৎকার করতে থাকে। এই বিষয়টি খতিয়ে দেখার আবেদন করছে রাজভবন। গোয়েলকে নিয়ে রাজ্যপালের তরফে অবস্থান জানতে চাওয়া হয়েছে।

আরও পড়ুন- রিলের গল্প রিয়েলে! ফিল্মি স্টাইলে জালিয়াতির পর্দাফাঁস কলকাতা পুলিশের

Related articles

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...