Wednesday, April 1, 2026

শিক্ষক নয়, পড়াশোনাতেও সাহায্য কৃত্রিম বুদ্ধিমত্তার

Date:

Share post:

শিক্ষক শিক্ষিকা নয়, বরং এবার পড়াশোনার ক্ষেত্রেও সাহায্যের হাত বাড়াতে চলেছে কৃত্রিম বুদ্ধিমত্তা। আইইএমএ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট প্রাইভেট লিমিটেড-এর উদ্যোগে পথ চলা শুরু করল আধুনিক প্রযুক্তির এআই টিউটর, যা ব্যক্তিগত শিক্ষা পদ্ধতিতে আমূল পরিবর্তন আনতে বিশেষ ভাবে তৈরি। এই যুগান্তকারী আবিষ্কারের উদ্বোধন করেন প্রতিষ্ঠানের ডিরেক্টর প্রফেসর ড. সত্যজিৎ চক্রবর্তী।

আইইএমএ-এর একাধিক বিজ্ঞানী সৌভিক চ্যাটার্জি, অয়ন কুমার পাঁজা, অমর্ত্য মুখার্জি এবং স্নেহান বিশ্বাসের নেতৃত্বে তৈরি এই এআই টিউটর, কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে প্রত্যেক ব্যবহারকারীর প্রয়োজন অনুযায়ী শিক্ষার ব্যবস্থা করবে। এই নতুন পদ্ধতি খুব সহজেই শিক্ষার্থীর শেখার ধরণ ও গতির সঙ্গে খাপ খাইয়ে নিতে পারে, ফলে সেই শিক্ষাকে অনেক সহজেই তারা গ্রহণ করতে এবং মনে রাখতে পারবে।

আইইএমএ বরাবরই কৃত্রিম বুদ্ধিমত্তা, মেশিন লার্নিং এবং ডেটা সায়েন্সের ওপর বিশেষভাবে জোর দেয়, যাতে তাদের তৈরি আধুনিক প্রযুক্তির মাধ্যমে সমাজে তারা বদল আনতে সক্ষম হয়। তারই অন্যতম ফসল এআই টিউটর। এর মূল বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে ব্যক্তিগত শিক্ষার অভিজ্ঞতা, শেখার শৈলী এবং গতির সঙ্গে খাপ খাইয়ে নেওয়া, সহজেই অনুমেয় ও বোঝার ক্ষমতা তৈরি, স্মৃতিশক্তি বৃদ্ধি, এবং শিক্ষাকে সহজলভ্য, কার্যকরী ও আনন্দময় করে তোলা।

আইইএমএ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট প্রাইভেট লিমিটেডের ডিরেক্টর ড. সত্যজিৎ চক্রবর্তী বলেন, “এআই টিউটরকে সকলের সঙ্গে পরিচয় করানোর জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছি। আমাদের আশা, এর মাধ্যমে শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে।

3.
4.
5.
6.
7.
8.
9.
10.
11.

Related articles

আর দু-এক টাকা নয়, বুধবার থেকেই এক লাফে ২১৮ টাকা বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম

প্রতিদিন সবার অলক্ষ্যে দু-এক টাকা করে বাড়ছিল দাম। তবে আর কোনও রাখ-ঢাক নয়। এবার বাণিজ্যিক গ্যাসের (commercial LPG)...

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...