Friday, June 26, 2026

আবাসে সততা! অভিষেকের প্রশংসা পৌঁছে গেল গৃহশিক্ষক আনিসুরের ঘরে

Date:

Share post:

সততা ও নিষ্ঠা গৃহশিক্ষককে আদায় করে দিল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) প্রশংসা। ২০১৮ সালে সমীক্ষাতে পাকা বাড়ির জন্য নাম নথিভুক্ত করেছিলেন ডায়মন্ড হারবারের (Diamond Harbor) মড়িগাছির গৃহশিক্ষক আনিসুর রহমান। এরপর যখন ২০২৪ সালে আবাস যোজনার তালিকায় নাম আসে ততদিনে নিজে বাড়ি করে ফেলেছেন তিনি।  তাই আবাস যোজনার (Awas Yojana) তালিকায় নাম আসলে সেই বাড়ি ফেরত দেওয়ার জন্য লিখিতভাবে ব্লক প্রশাসনের কাছে আবেদন করেন। আর এতেই  ডায়মন্ডহারবারের সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের থেকে প্রশংসা পেলেন আনিসুর।

শুক্রবার অভিষেকের প্রতিনিধি দল যায় আনিসুর রহমানের বাড়ি। স্থানীয় বিধায়ক পান্নালাল হালদার (Pannalal Halder) ও বিধানসভার দলীয় পর্যবেক্ষক সামিম আহমেদ আনিসুর রহমানকে সাংসদের পাঠানো শুভেচ্ছা বার্তা ও উপহার পৌঁছে দেন।  অভ্যর্থনা ও শুভেচ্ছা বার্তা পেয়ে আপ্লুত মড়িগাছির গৃহশিক্ষক আনিসুর রহমান।

এদিন ডায়মন্ড হারবার বিধানসভার বিধায়ক পান্নালাল হালদার বলেন আনিসুর একজন সৎ যুবক তার এই সততায় খুশি অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তাঁর নির্দেশে অভ্যর্থনা জানানো হল। আনিসুর আপ্লুত হয়ে বলেন, সাংসদ সততার সঙ্গে যেভাবে মানুষের উন্নয়নের কাজ করছে সেখানে যদি আমরা তার লোকসভা কেন্দ্রের মানুষ হয়ে কোন গরীব মানুষের সঙ্গে প্রতারণা করি সেটা সঠিক হবে না সেই কারণে গরিব মানুষ যাঁরা আছেন তাঁরা যেন এই আবাসের ঘর পায়।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...