Tuesday, June 9, 2026

আন্দোলন ভাঙিয়ে চাকরির খোঁজ! রাতদখলে রিমঝিমের ডাক কী অভয়ার জন্য আদৌ ছিল, প্রশ্ন

Date:

Share post:

শহরের বুকে রাত দখলের ডাক দিয়ে রীতিমত বিল্পবীর তকমা পাওয়া ‘নেত্রীর’ আসল চেহারা বেরিয়ে এলো আন্দোলনের তিনমাস পরে। আর জি করের নির্যাতিতার বিচার যে পাক্কা নিজের ফায়দা তোলার জন্য ছিল, তা স্পষ্ট হয়ে গেল চাকরি খোঁজার প্রোফাইলে রিমঝিম সিনহার (Rimjhim Sinha) আন্দোলনের প্রচারক পরিচয় দেওয়ার পরই। আর তথ্য সামনে আসতে মুখোশধারী বিচারপ্রার্থীকে তুলোধোনা নেটিজেনদের।

আর জি করের ঘটনার পরে নির্যাতিতার বিচারের দাবিতে ১৪ অগাস্ট মেয়েদের রাত দখলের ডাক দিয়েছিলেন প্রেসিডেন্সির (Presidency University) প্রাক্তনী রিমঝিম সিনহা। সেই ডাকে রাজ্যের সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিয়েছিলেন আর জি করের চিকিৎসক তরুণীর বিচার চেয়ে। অথচ সেই রিমঝিমই নিজের লিঙ্কডইন (Linkedin) প্রোফাইলে নিজের পরিচয় দিয়েছেন রাতদখলের (Reclaim the Night) ডাক দেওয়া মূল প্রচারক হিসাবে। এমনকি সেটাই তাঁর মুখ্য পরিচয় হিসাবে তিনি তুলে ধরেছেন, যেভাবে নিজের প্রফেশনাল বৈশিষ্ট্য চাকরির বাজারে নিজের দর বাড়াতে সাধারণ চাকরিপ্রার্থীরা দিয়ে থাকেন। বিপণনের জন্য যেভাবে প্রোফাইল ভরানো হয়, সেভাবে রাতদখলকে ব্যবহার করেছেন রিমঝিম সিনহা (Rimjhim Sinha)।

দীর্ঘদিন ধরে রাজপথে আন্দোলন চালানো ও বারবার প্রশাসনের নিষেধাজ্ঞা উড়িয়ে পথে নেমে আসা নাগরিক সমাজের পিছনে যে বিরোধী বিশেষত বাম ও নকশালদের প্রত্যক্ষ মদত রয়েছে, তা বারবার প্রমাণিত হয়েছে। তবে তাঁরা যে আর জি কর আন্দোলনকে আত্মপ্রচারের জায়গায় নিয়ে যাবেন তা হয়তো সাধারণ মানুষ, যাঁরা বিচারের দাবি আজও জানাচ্ছেন, তাঁরা আশা করেননি। ফলে রিমঝিমের প্রোফাইলের এই সত্য প্রকাশ্যে আসার পরই সরব হয়েছেন নেটিজেনরা। কেউ “নির্লজ্জ বেহায়া” বলে দাবি করেছেন, আবার কেউ “ফুটেজখোর” বলে কটাক্ষ করতেও বাকি রাখেননি। আবার অনেকেই প্রশ্ন তুলেছেন “একজন চিকিৎসক তাঁর পেশার জায়গা অর্থাৎ কর্মক্ষেত্রে নৃশংসভাবে ধর্ষিত এবং খুন হয়েছেন। সেই নারকীয় ঘটনার প্রতিবাদ কি সিভির ওজন বাড়াতে ব্যবহার হতে পারে?”

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...