Wednesday, March 11, 2026

বিরসা মুন্ডার ‘দোহাই’ দিয়ে ইতিহাস বদল! বদলে গেল দিল্লির আরেক এলাকার নাম

Date:

Share post:

ইতিহাস বদলে ফেলাই রীতি নরেন্দ্র মোদির বিজেপির আমলে। দেশের সংস্কৃতি ধরে রাখার নাম করে একের পর এক বদল করা হয়েছে রাস্তা, ভবন থেকে রেল স্টেশন এমনকি শহরের নামও। সেই সঙ্গে সেই সব এলাকার সঙ্গে জুড়ে থাকা ইতিহাসও মুছে ফেলার চেষ্টা বিজেপি শাসিত কেন্দ্রের সরকারের। এবার বিরসা মুন্ডার (Birsa Munda) জন্মদিবসের অজুহাতে বদলে ফেল হল ঐতিহাসিক সরাই কালে খান চকের (Sarai Kale Khan Chowk) নাম। এই গুরুত্বপূর্ণ এলাকা বিরসা মুন্ডা চক (Birsa Munda Chowk) নামে ঘোষণা করলেন কেন্দ্রের নগরোন্নয়ন মন্ত্রী মনোহর লাল খট্টর (Manohar Lal Khattar)।

মুঘল ঐতিহ্য রাখা যাবে না, নাম পরিবর্তন করে ফেলতে হবে যত দ্রুত সম্ভব- সংকীর্ণ সাম্প্রদায়িক মানসিকতা সম্পন্ন এই নীতির বশবর্তী হয়েই বিগত দশ বছরে নাম বদলের রাজনীতিতে মোদি সরকার৷  বিরোধী শিবির এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করেছে৷ প্রতিবাদে গর্জে উঠেছেন খ্যাতনামা ইতিহাসবিদরাও৷  তারপরেও বদলে গেল মোঘল আমলের সরাই কালে খান চকের নাম। মোঘল আমলে (Mughal Period) গুরুত্বপূর্ণ দরবার থেকে চাঁদনি চকে যাওয়ার পথে যে এলাকায় সরাইখানা ছিল সেখানেই সুফি সন্ত কালে খানের নামে সরাই কালে খান চক পরিচিত হয়। এবার থেকে সেই জায়গার নাম থাকবে বিরসা মুন্ডা চক (Birsa Munda Chowk)।

দিল্লির গুরুত্বপূর্ণ হজরত নিজামুদ্দিন আউলিয়া রেলওয়ে স্টেশন (Nijamuddin Auliya railway station) ও শহরের বাইরের বহু দুরপাল্লার বাসের জন্য তৈরি বাসস্ট্যান্ডের সংযোগ স্থল ছিল এই সরাই কালে খান চক। শুক্রবার তার নাম পরিবর্তন করে বিরসা মুন্ডা চক রাখেন কেন্দ্রীয় নগরোন্নয়ন মন্ত্রী মনোহর লাল খট্টর (MAnohar Lal Khattar)৷  তাঁর দাবি, আদিবাসী নেতা বিরসা মুন্ডার নামাঙ্কিত এই চওক এবার গোটা দেশের মানুষকে বাড়তি অনুপ্রেরণা জোগাবে৷ এতদিন নাম বদলের পরে বিরোধীদের পক্ষ থেকে যে প্রতিবাদ হয়েছে, বিরসা মুন্ডার নামে এই চকের নাম বদল হওয়ার সেই প্রতিবাদও থামানোর চেষ্টা মোদি সরকারের। আদিবাসী নেতার ১৫০ তম জন্মদিবসে তাঁর নামে নতুন কোনও জায়গার হলে প্রতিবাদেরও অবকাশ থাকবে না, এমনটা ধারণা করেই এবার নাম পরিবর্তনের নতুন তাস বিজেপির।

spot_img

Related articles

বিমান নেই, ছদ্মবেশে ট্রেনেই বাড়ি ফিরলেন বিশ্বকাপজয়ী শিবম! 

টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 Cricket World Cup)যখন যেভাবে দরকার তখন সেভাবে পারফর্ম করেছেন শিবম দুবে (Shivam Dube)। অথচ সিরিজের...

মেঘ কাটলেই বাড়বে গরম, রাতে ঝড়-বৃষ্টির সম্ভাবনা কলকাতায়! হলুদ সতর্কতা উত্তরবঙ্গে 

সপ্তাহের তৃতীয় ব্যস্ততম দিনেও রাজ্যের দুর্যোগের পূর্বাভাস। বুধের সকালে মেঘলা আকাশ, রোদের দাপট কম থাকায় তীব্র গরম অনুভূত...

বুকিং করেও মিলছে না রান্নার গ্যাস, জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব অটো ভাড়ায়

হেঁশেলে হাহাকার, জেলায় জেলায় এলপিজি সংকট। সমস্যায় আমজনতা। এক লাফে রান্নার গ্যাসের দাম বেড়েছে ৬০ টাকা। গ্যাস বুকিং...

কয়লা মামলায় মনোরঞ্জনের বাড়িতে ইডি অভিযান, শুক্রবার হাজিরার নির্দেশ 

বুধবার সকালে রাজ্য পুলিশের আধিকারিক মনোরঞ্জন মণ্ডলের (Manoranjan Mondal) বাড়িতে ইডি অভিযান (ED Raid Durgapur)। কয়লা পাচার মামলার...