Tuesday, March 31, 2026

৪৮ বছরে প্রথম বইমেলায় ফোকাল থিম কান্ট্রি ‘জার্মানি’: জানাল পাবলিশার্স গিল্ড

Date:

Share post:

শারদোৎসবের রেশ কাটতে না কাটতেই বড়দিন আর তার পরেই বাঙালীর বড় উৎসব বইমেলা। এবারে বইমেলা (Book Fair) শুরু হচ্ছে ২৮ জানুয়ারি, চলবে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত। সল্টলেক বইমেলা প্রাঙ্গণে এবছরও উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট কবি সাহিত্যিক ও বিশিষ্টরা। শুক্রবার, সাংবাদিক বৈঠকে এই কথা জানান বুকসেলার ও পাবলিশার্স গিল্ডের সভাপতি ত্রিদীবকুমার চট্টোপাধ্যায়। ৪৮ বছরের ইতিহাসে এই প্রথম ফোকাল থিম কান্ট্রি ‘জার্মানি’ (Germany)।

জার্মানির ফ্র্যাঙ্কফুট বইমেলা থেকেই ১৯৭৬ প্রথম কলকাতায় শুরু হয় আন্তর্জাতিক বইমেলা (Book Fair)। কিন্তু এত বছরে কোনও বার জার্মানি-কে থিম কান্ট্রি করা হয়নি। ৪৮ বছরের ইতিহাসে এই প্রথম ফোকাল থিম কান্ট্রি হিসেবে অংশগ্রহণ করছে জার্মানি।

প্রতিবছরের মতো ২০২৫-এর বইমেলায় অংশগ্রহণ করছে গ্রেট ব্রিটেন, আমেরিকা, ফ্রান্স, ইতালি, স্পেন, পেরু, আর্জেন্টিনা, কলম্বিয়া এবং লাতিন আমেরিকার অন্যান্য দেশ। তবে, বাংলাদেশের টালমাটাল পরিস্থিতিতে তারা এবার আসবে কি না তা এখনও ঠিক হয়নি। এ ছাড়া থাকছে ভারতের অন্যান্য রাজ্য যেমন দিল্লি, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, হরিয়ানা, পাঞ্জাব, তামিলনাডু, গুজরাট, মহারাষ্ট্র, বিহার, অসম, ঝাড়খণ্ড, তেলেঙ্গানা, কেরালা, ওড়িশার প্রকাশনাও। থাকবে লিটল ম্যাগাজিন প্যাভিলিয়ন, চিলড্রেনস প্যাভিলিয়ন ও অন্যান্য আকর্ষণও। এ-ছাড়াও আন্তর্জাতিক কলকাতা বইমেলার অন্যতম আকর্ষণ থাকছে কলকাতা লিটারেচার ফেস্টিভ্যাল, KLF। ২০২৪-এর বইমেলায় এসেছিলেন ২৭ লক্ষ বইপ্রেমী মানুষ, বই বিক্রির পরিমাণ ২৩ কোটি টাকা। এবারে এই সংখ্যাটা আরও বাড়বে বলে আশাবাদী গিল্ড।









Related articles

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি, করণদিঘির সভা থেকে হুঁশিয়ারি অভিষেকের

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি! বাংলা বিরোধী বিজেপি যেভাবে বাংলার মানুষকে অপমান করেছে, বঞ্চিত করেছে, এসআইআরের নামে...

আজ কোনও ফর্ম এলে তা ভোটার তালিকায় থাকবে না: দুদিনের অশান্তি শেষে জবাব মনোজের

নির্বাচনের এসআইআর প্রক্রিয়াকে আরও জটিল করে হাজার হাজার ফর্ম-৬ জমা দেওয়ার প্রক্রিয়ায় চালিয়েছে বিজেপি সোমবার থেকে। সোজা মুখ্য...