Monday, April 6, 2026

আজ আদিবাসী ভবনের কর্মসূচিতে মুখ্যমন্ত্রী, যেতে পারেন গুরুদ্বারেও 

Date:

Share post:

আদিবাসী নেতা বিরসা মুন্ডার ১৫০-তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজারহাটের আদিবাসী ভবনে একটি কর্মসূচিতে যোগ দেবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। উত্তরবঙ্গ সফরসেরে ফিরতেই একগুচ্ছ কর্মসূচি শুরু মমতার। সপ্তাহব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে বিরসা মুন্ডার জন্মের সার্ধশতবর্ষ উৎসব পালন করবে রাজ্য সরকার (Government of West Bengal)। শুক্রবার বিকেল সাড়ে তিনটে নাগাদ নিউটাউনে সেই অনুষ্ঠানের সূচনা করবেন মুখ্যমন্ত্রী।

১৫ নভেম্বর গুরু নানকের জন্মদিন উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। এদিন আদিবাসী ভবনের অনুষ্ঠানের পর শিখ ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানাতে কলকাতার কোনও গুরুদ্বারে যেতে পারেন বলেই মনে করা হচ্ছে। এর পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় রাজ্যবাসীকে রাস পূর্ণিমার শুভেচ্ছাও জানিয়েছেন তিনি। সবমিলিয়ে দিনভর ঠাসা কর্মসূচি মমতার।

Related articles

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...