Monday, March 16, 2026

শ্রেয়ার সহকর্মী কিঞ্জলের ফ্ল্যাটেই আত্মগোপন করেছিলেন সঞ্জয় চক্রবর্তী! বিস্ফোরক দাবি তৃণমূল মুখপাত্রের

Date:

Share post:

R G Kar-এর নৃশংস ঘটনার প্রতিবাদে সরব হয়েছিল বাংলা তথা সারা দেশে। এর মধ্যেই কিছুদিন আগে গানের স্কুলে নাবালিকা নিগ্রহের অভিযোগে মুম্বই থেকে চারু মার্কেট থানার পুলিশের হাতে গ্রেফতার হন পণ্ডিত অজয় চক্রবর্তীর ভাই সঙ্গীতশিল্পী সঞ্জয় চক্রবর্তী। সম্প্রতি তৃণমূল কংগ্রেসের মুখপাত্র মৃত্যুঞ্জয় পালের বিস্ফোরক দাবি,  সঞ্জয় গায়ক কিঞ্জল চট্টোপাধ্যায়ের মুম্বাইয়ের ফ্ল্যাটে লুকিয়ে ছিলেন। আর সেই নিয়েই নতুন করে উসকে গিয়েছে বিতর্ক।

বৃহস্পতিবার  তৃণমূল কংগ্রেসের মুখপাত্র মৃত্যুঞ্জয় পাল তাঁর এক্স হ্যান্ডেলে করা একটি পোস্টে লেখেন, ‘পন্ডিত অজয় চক্রবর্তীর ভাই সঞ্জয় চক্রবর্তী নাবালিকাকে শারীরিক নির্যাতনের অভিযোগে মুম্বই থেকে গ্রেফতার। লুকিয়ে ছিলেন গায়ক কিঞ্জলের ফ্ল্যাটে। এই কিঞ্জল আবার শ্রেয়া ঘোষালের টিমের সদস্য তার সাথে বিদেশ সফর পর্যন্ত করে। এবার এই বিষয়ে শ্রেয়া ঘোষাল নিজের বক্তব্য, প্রতিবাদ একটু কষ্ট করে জানাক।’ সেখানে তিনি আরও লেখেন, ‘খারাপ ঘটনা মুম্বইতে ঘটলে অমনি চুপ। কলকাতা হোক বা মুম্বই খারাপ ঘটনা ঘটলে আমরা তুলে ধরলেই অমনি বলা হয় জাস্টিফিকেশন দিচ্ছি। অরিজিৎ, শ্রেয়া এদের মুম্বই কর্মক্ষেত্র। এবার আমরাও চাই এরা গান বাধুক। নাহলে বুঝে নিতে হবে গণতন্ত্র শুধু পশ্চিমবঙ্গেই আছে।’

আরও পড়ুন- দূষণে নাজেহাল রাজধানীতে সরকারি স্কুলে প্রাথমিকে অনলাইন ক্লাস শুরু

প্রসঙ্গত আচার্য সঞ্জয় চক্রবর্তী সম্পর্কে পণ্ডিত অজয় চক্রবর্তীর ভাই। শুধু তাই নয়, তাঁর পুত্র বিশাখ জ্যোতি ‘কেরালা স্টোরি’র সংগীত পরিচালক ও জাতীয় পুরস্কার প্রাপ্ত এক ব্যক্তিত্ব। অন্যদিকে কিঞ্জল এই মুহূর্তে শ্রেয়া ঘোষালের সঙ্গীত সফরসঙ্গী। কিঞ্জলের বেশ কয়েকটি গানের কথা ও সুর দিয়েছেন তিনি। সবমিলিয়ে প্রথম থেকেই গোটা বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা হয় প্রথম থেকেই। তবে কলকাতা পুলিশের অদম্য সহযোগিতায় অবশেষে তদন্তকারীদের জালে ধরা দিতে বাধ্য হন সংগীতশিল্পী।

 

spot_img

Related articles

নির্বাচনী আচরণবিধির জের, থমকাল কলকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই জারি হয়েছে নির্বাচনী আদর্শ আচরণবিধি। তার জেরেই আপাতত থমকে গেল কলকাতা বিশ্ববিদ্যালয়ে...

জরুরি কারণ ছাড়া ছুটি নয়! ভোটের আগে পুলিশে ছুটিতে কড়াকড়ি 

আসন্ন বিধানসভা নির্বাচন ২০২৬-এর প্রেক্ষিতে রাজ্য পুলিশের ক্ষেত্রে ছুটি মঞ্জুরির উপর জারি হল কড়া বিধিনিষেধ। নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ...

ঝুলে ৬০ লক্ষ নাম, দ্রুত ভোটার তথ্যের জট কাটাতে তৎপর কমিশন 

রাজ্যে এখনও বিবেচনাধীন তালিকায় ঝুলে রয়েছে প্রায় ৬০ লক্ষ ভোটারের নাম। তবে সেই সংখ্যা দ্রুত কমানোর উদ্যোগ নেওয়া...

আরসিবির স্বস্তি, বিরাটদের জন্য চিন্নাস্বামীর দরজা খুলে দিল কর্নাটক সরকার

আইপিএল(IPL) শুরুর আগেই স্বস্তিতে আরসিবি (RCB)। অনিশ্চয়তার পর অবশেষে বিরাট কোহলিদের চিন্নাস্বামী স্টেডিয়ামে আইপিএল(IPL) ম্যাচ আয়োজনের অনুমতি দিল...