Friday, June 26, 2026

প্রোটিয়াদের বিরুদ্ধে ২৮৩ রান করতেই, একাধিক রেকর্ড ভারতের ঝুলিতে

Date:

Share post:

গতকাল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুরন্ত জয় পায় ভারতীয় দল। চতুর্থ টি-২০ ম্যাচে প্রোটিয়াদের বিরুদ্ধে ১৩৫ রানে জয় পায় সূর্যকুমার যাদবের দল। এই জয়ের ফলে চার ম্যাচের টি-২০ সিরিজে ৩-১ জয় পায় টিম ইন্ডিয়া।

গতকাল ম্যাচে ভারতের হয়ে ব্যাট হাতে দুরন্ত লড়াই করেন সঞ্জু স্যামসন এবং তিলক বর্মা । ১০৯ রানে অপরাজিত সঞ্জু। ১২০ রানে অপরাজিত তিলক। তাদের ব্যাটের সৌজন্যেই ২৮৩ রান করে টিম ইন্ডিয়া। আর এই রানের সুবাদে একাধিক রেকর্ড গড়ে ভারতীয় দল। রেকর্ড গড়েন সঞ্জু-তিলক।

গতকাল ২৮৩ রান করতেই, প্রোটিয়াদের বিরুদ্ধে করা এই স্কোরই বিদেশের মাটিতে টি-২০ তে সর্বোচ্চ রান ভারতের। শুধু তাই নয়, প্রোটিয়াদের বিরুদ্ধে ১৪.১ ওভারে ২০০ রানের গণ্ডি পার করে টিম ইন্ডিয়া। যা ক্রিকেটের ক্ষুদ্রতম সংস্করণে টিম ইন্ডিয়ার দ্রুততম ২০০ রান। এছাড়াও, প্রোটিয়াদের বিরুদ্ধে ২৩টি ছক্কা হাঁকিয়েছে টিম ইন্ডিয়া। যা কিনা টি-২০ ক্রিকেটে সেরা ১০ দেশের মধ্যে সর্বাধিক। এর আগে এক ইনিংসে ২২টি ছক্কা মারার নজির ছিল ভারতের। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজে ২০টি ছক্কা মেরেছেন তিলক বর্মা এবং ১৯টি ছক্কা মেরেছেন সঞ্জু স্যামসন। যা এক সিরিজে ভারতীয়দের নিরিখে সর্বোচ্চ। এর আগে বিরাট কোহলি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এক সিরিজে ১৩টি ছক্কা মারেন।

আরও পড়ুন- রঞ্জিট্রফিতে মধ্যপ্রদেশকে ১১ রানে হারাল বঙ্গ ব্রিগেড


Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...