Friday, June 26, 2026

রঞ্জিট্রফিতে মধ্যপ্রদেশকে ১১ রানে হারাল বঙ্গ ব্রিগেড

Date:

Share post:

রঞ্জিট্রফিতে দুরন্ত জয় পেল বাংলা। এদিন মধ্যপ্রদেশের বিরুদ্ধে ১১ রানে জিতল অনুষ্টুপ মজুমদারের দল। বাংলার হয়ে বল হাতে দাপট মহম্মদ শামি এবং শাহবাজ আহমেদ। তিন উইকেট শামির, ৪ উইকেট শাহবাজের। এই জয়ের ফলে প্রথম জয় পেল বাংলা।

মধ্যপ্রদেশের বিরুদ্ধে ম্যাচে জয় পেতে বাংলার দরকার ছিল ৭ উইকেটের। আর মধ্যপ্রদেশের জয়ের জন্য দরকার ছিল ১৮৮ রান। কিন্তু এদিন মধ্যপ্রদেশের ব্যাটারদের দাঁড়াতেই দিলেন না শামি-শাহবাজরা। মধ্যপ্রদেশের হয়ে ব্যাট হাতে লড়াই চালান অধিনায়ক শুভম শর্মা। ৬১ রান করেন তিনি। ৫৩ রান করেন ভেঙ্কটেশ আইয়র। সারান্স জৈন করেন ৩২ রান। বাংলার হয়ে ৪ উইকেট শাহবাজ আহমেদের। ৩ উইকেট মহম্মদ শামির। ২ টি উইকেট রোহিত কুমারের। ১ টি উইকেট মহম্মদ কাইফের।

প্রথম ইনিংসে বল হাতে দাপট দেখান শামি। নেন চার উইকেট। প্রথম ইনিংসে বাংলা করে ২২৮ রান। ১৬৭ রানে শেষ হয়ে যায় মধ্যপ্রদেশের ইনিং। দ্বিতীয় ইনিংসে ২৭৬ রান করে বঙ্গ ব্রিগেড।

আরও পড়ুন- রিং-এ নামলেন টাইসন, ম্যাচ হারলেও মন জিতলেন লৌহমানব


Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...