Friday, June 26, 2026

তল্লাশি রাহুলের চপারে, ভারসাম্য রাখতেই শাহ-কপ্টারে নজর কমিশনের? প্রশ্ন রাজনীতিকদের

Date:

Share post:

তল্লাশি চালিয়ে বিরোধীদের চাপে রাখার বিজেপির নীতি দীর্ঘ কয়েকটি নির্বাচনের পরে এখন যেন স্বাভাবিক হয়ে গিয়েছে। শুধুমাত্র বিরোধীদের উপর নির্বাচন কমিশনকে (Election Commission of India) দিয়ে এই চাপ প্রয়োগে কমিশনের নিরাপত্তা নিয়ে বারবার প্রশ্ন ওঠার পরে কমিশন খানিকটা ভারসাম্যের খেলায়। চলতি মহারাষ্ট্র ও ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনে রাহুল গান্ধীর (Rahul Gandhi) চপারে তল্লাশি চালানোর আগে স্বরাষ্ট্রমন্ত্রীর চপারে তল্লাশি চালিয়ে নিরপেক্ষতার প্রমাণ দিতে ব্যস্ত কমিশন।

শুক্রবার নির্বাচন কমিশনের আধিকারিকরা তল্লাশি চালায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর (Amit Shah) চপারে। এরপরই ঘটা করে সেই বার্তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অমিত শাহ দাবি করেন নির্বাচন কমিশনের (ECI) নিরপেক্ষতাকে মেনে চলে বিজেপি। যদিও কমিশনকে সমর্থন কমিশনের মাথার পিছনে বিজেপির প্রত্যক্ষ হাত প্রমাণ করে।

আগেরদিন শাহর চপারে তল্লাশিতে যেন বিরোধীদের তল্লাশির পথ আরও প্রশস্ত হয়ে যায়। ফলে শুক্রবার একবার ঝাড়খণ্ডে (Jharkhand) প্রোটোকলের কারণে একবার রাহুল গান্ধীর চপার আটকে রাখা হয়। শনিবার ফের মহারাষ্ট্রের (Maharashtra) অমরাবতিতে তল্লাশি চালানো হল রাহুলের চপারে। ভারসাম্য রাখতে আগেরদিন তল্লাশি শাহর চপারে, দাবি রাজনীতিকদের।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...