Saturday, June 20, 2026

প্রতারণার শিকার অভিনেত্রী দিশা পাটানির বাবা, খোয়ালেন ২৫ লক্ষ টাকা!

Date:

Share post:

প্রতারকদের খপ্পরে পড়ে জালিয়াতির শিকার মডেল অভিনেত্রী দিশা পাটানির (Disha Patani) বাবা জগদীশ সিং পাটানি। তিনি আবার প্রাক্তন পুলিশকর্মী। সংবাদ সংস্থা থেকে পাওয়া খবর অনুযায়ী, ৫ জনের প্রতারক দল তাঁকে আশ্বাস দিয়েছিল যে ২৫ লক্ষ টাকার বিনিময়ে সরকারের কমিশনে উঁচু পদ পাইয়ে দেবে। সেই ফাঁদে পা দিতেই দুধাপে লক্ষাধিক টাকা খোয়াতে হল সুপারস্টারের বাবাকে।

শিবেন্দ্র প্রতাপ সিং, দিবাকর গর্গ, আচার্য জয়প্রকাশ , প্রীতি গর্গ এবং আরও এক ব্যক্তির নামে মামলা করেছেন জগদীশ সিং পাটানি। প্রতারকরা প্রথমে ৫ লক্ষ ও পরে ২০ লক্ষ টাকা তিনটি খেপে নেয় বলে জানা গেছে। টাকা দেওয়ার তিন মাস পরেও যখন অভিনেত্রীর বাবা চাকরি পাননি। তখন অভিযুক্তরা জানিয়েছিলেন সুদ সমেত টাকা ফেরত দেওয়ার কথা জানান। এরপর থেকেই হুমকি আর অভব্য আচরণ করতে থাকেন তাঁরা। প্রতারিত হয়েছেন বুঝতে পেরে বরেলি কোতওয়ালি থানায় অভিযোগ দায়ের করেছেন জগদীশ।

Related articles

ওসির পরে এবার বিডিও-র চেয়ারে গৌরীশঙ্কর! মুর্শিদাবাদে বিজেপির মন্ত্রীর কীর্তিতে তাজ্জব রাজ্যবাসী

ওসির পরে বিডিও-র চেয়ারে চেয়ারে বসে পড়লেন রাজ্যের মন্ত্রী ও মুর্শিদাবাদের বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ (Goirishankar Ghosh)। সাগরপাড়া থানায়...

ছাত্রকে শাসন করায় শিক্ষকের বিরুদ্ধে মামলা, জামিন পেতেই ফুল-মালায় মাস্টারমশাইকে বরণ

ছাত্র স্কুলে সঠিক আচরণ না করাই শিক্ষক তাঁকে শাসন করেছিলেন। এতেই ক্ষুব্ধ পড়ুয়ার বাড়ির লোকেরা মামলা দায়ের করেন...

ইংল্যান্ড সিরিজেও নেই হার্দিক! কোহলির ফিটনেস নিয়েও প্রশ্ন

চোটের সমস্যা যেন পিছু ছাড়ছে না ভারতীয় দলকে। চোটের জন্য আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের(ODI) সিরিজ থেকে আগেই ছিটকে গিয়েছেন...

পশ্চিমবঙ্গ দিবস-শ্যামাপ্রসাদ ভূমিকা রাখা হোক পাঠ্যবইয়ে: দাবি সুকান্তর, আর্জি আরও ২ মন্ত্রীর

কেন ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস? শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shyamaprasad Mukharjee) ভূমিকা কী? এ বিষয় নিয়ে একটা চ্যাপ্টার পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত...