Saturday, April 4, 2026

নিখোঁজ মহিলা-শিশুদের গচাগলা দেহ উদ্ধার মনিপুরে, অস্ত্র সরবরাহে NIA চার্জশিট

Date:

Share post:

কুকি হামলায় নিখোঁজ মেইতি (Meitei) মহিলা ও শিশুদের পচাগলা দেহ উদ্ধার হল অসম সীমান্তের কাছে জঙ্গলের ভিতর থেকে। শিলচর হাসপাতালে শুক্রবার রাতে এক মহিলা ও দুই শিশুর দেহ পাঠানো হয়। তবে এখনও তিনজন নিখোঁজ বলেই দাবি নিখোঁজ মেইতি পরিবারের। তবে এবার মনিপুর (Manipur) হিংসায় অস্ত্র সরবরাহে চার্জশিট পেশ করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ (NIA)। মিজোরামের এক অস্ত্র পাচারে অভিযুক্ত ব্যক্তি ও তার সংগঠনের নামে পেশ হয় চার্জশিট।

গত সোমবার জিরিবাম জেলার বোরোকেবরা (Borokebra) এলাকায় কুকি হামলা প্রতিরোধ করে কেন্দ্রীয় বাহিনী। মৃত্যু হয় ১০ কুকি (Kuki) জঙ্গির যাদের গ্রাম পাহারাদার বলে দাবি করে কুকিরা। বোরোকেবরার মেইতি গ্রাম জ্বালিয়ে দিয়ে লাইসরম হেরোজিত নামে এক মেইতির স্ত্রী, দুই সন্তান, শাশুড়ি, শালি ও গ্রামের একটি শিশুকে তুলে নিয়ে যায় কুকিরা। নিখোঁজ এক মহিলার এক বাঙালি বান্ধবী বিষয়টি লাইসরমকে জানায়। এরপর লাইসরমের স্ত্রী তাঁকে একবার ফোন করে কান্নাকাটিও করে। কিন্তু তারপর থেকেই তাঁর ফোন বন্ধ আসে। তাঁদের খোঁজে তল্লাশি শুরু হয় অসম-মনিপুর লাগোয়া জঙ্গলে।

শুক্রবার রাতে তিনটি পচাগলা দেহ উদ্ধার করে শিলচর হাসপাতালে পাঠানো হয় ময়নাতদন্তের জন্য। জানা যায় বরাক নদীতে দেহগুলি ভেসে যাওয়ার সময় উদ্ধার করা হয়। যদিও হিংসা বিধ্বস্ত জিরিবাম (Jiribam) থেকে প্রায় ৫০ কিমি দূরে শিলচরে গিয়ে দেহ সনাক্তকরণ সম্ভব হয়নি লাইসরমের পক্ষে। আর দেহ উদ্ধারের পরেই বিক্ষোভ শুরু করে মেইতি সম্প্রদায়ের মানুষ। ইম্ফল উপত্যকায় শনিবার সকাল থেকে দোকানপাট বন্ধ করে বিক্ষোভ শুরু হয়। রাজধানী শহরের পাশাপাশি চার জেলাতেও শুরু হয় মহিলাদের বিক্ষোভ।

অন্যদিকে মনিপুর হিংসার তদন্তে চার্জশিট (chargesheet) পেশ করে এনআইএ (NIA) যেখানে দাবি করা হয়েছে মিজোরামের (Mijoram) পথ ধরে মায়ানমার থেকে অস্ত্র ঢুকেছে মনিপুরে। সোলোমনা নামে এক ব্যক্তির বিরুদ্ধে চার্জশিট পেশ করা হয়। এনআইএ-র দাবি মায়ানমার থেকে অস্ত্র জোগাড় করে সরবরাহ করা হয় মনিপুরে। গোটাটাই চালান অস্ত্র পাচারে অভিযুক্ত সোনোমনা ও তার দল। এই অস্ত্র মনিপুরে ঢোকানো হয়েছে বিভিন্ন জাতির মানুষের মধ্যে হিংসা বাড়ানোর জন্য।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...