Saturday, June 27, 2026

দ্রুত নামছে পারদ, আগামী ৪৮ ঘণ্টায় রাজ্যজুড়ে শীতের আমেজ

Date:

Share post:

হু হু করে নামছে পারদ। বাঁকুড়া, পুরুলিয়ায় পুরোপুরি শীতের আমেজ। রাতের কলকাতায় (Kolkata Temperature) সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াস। উত্তরেও নামছে পারদ। হাওয়া অফিস (Alipore Weather Department) বলছে উইকেন্ডে গোটা রাজ্যজুড়েই পুরোপুরি শীতের আমেজ উপভোগ করতে পারবেন বঙ্গবাসী। আগামী ৪৮ ঘণ্টায় আরও পারদ পতনের সম্ভাবনা।

শনিবারে সকালে জেলায় জেলায় কুয়াশার দাপট। দৃশ্যমানতা কমার আশঙ্কা বাড়ছে। যদিও বেলা বাড়লে কিছুটা হলেও গরম অনুভূত হতে পারে। পুরোপুরি মেঘ মুক্ত আকাশে ঠান্ডা দাপট বাড়বে। যদিও শীতের অফিশিয়াল আগমন ডিসেম্বরের আগে হবে না বলেই মনে করা হচ্ছে। ইতিমধ্যেই জেলায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা কমতে শুরু করেছে। রাত এবং ভোরের দিকে শীত শীত ভাব অনুভূত হচ্ছে।

এক নজরে রাজ্যের বিভিন্ন জেলায় সর্বনিম্ন তাপমাত্রা-

কলকাতা – ১৯ ডিগ্রি
শ্রীনিকেতন – ১৫.৪ ডিগ্রি
আসানসোল – ১৭.৬ ডিগ্রি
পুরুলিয়া – ১৪.১ ডিগ্রি
ঝাড়গ্রাম – ১৬ ডিগ্রি
বাঁকুড়া – ১৮ ডিগ্রি
দার্জিলিং – ৬.৮ ডিগ্রি
কালিম্পং – ১৪.৫ ডিগ্রি
কোচবিহার – ১৬.৬ ডিগ্রি
আলিপুরদুয়ার – ১৭.৭ ডিগ্রি
জলপাইগুড়ি – ১৭.৯ ডিগ্রি

Related articles

গ্রুপ পর্ব শেষের আগেই পরবর্তী রাউন্ডে মেসিদের প্রতিপক্ষ নির্ধারিত 

ফিফা বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্টে (FIFA Football WC) গ্রুপ পর্বের এখনও একটা ম্যাচ বাকি রয়েছে আর্জেন্টিনার (Argentina)। কিন্তু তার...

টেট প্রশ্নপত্র ফাঁস! পরীক্ষা বাতিলের সম্ভাবনা

নিট পরীক্ষার 'রিটেস্ট' পর্বের রেশ কাটার আগেই পরীক্ষা শুরুর ২৪ ঘণ্টা আগে ফাঁস হয়ে গিয়েছে টিচার এলিজিবিলিটি টেস্ট-এর...

আজ বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের পূর্বাভাস দক্ষিণবঙ্গে!

সপ্তাহান্তে দুর্যোগের পূর্বাভাস দক্ষিণবঙ্গে (South Bengal)! শনিবার বিকেল থেকে জেলায় জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের (Rain Forecast) সম্ভাবনা...

এবার সাইবার জালিয়াতির শিকার কল্যাণ! অ্যাকাউন্ট থেকে গায়েব লক্ষাধিক টাকা

তৃণমূল কংগ্রেসের সাংসদ ও আইনজীবী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kalyan Banerjee) ব্যাংক একাউন্ট থেকে উধাও (Bank account scam) হয়ে...