Saturday, June 27, 2026

দ্রুতগতির গাড়ির ধাক্কায় দুমড়ে গেল টেম্পো, মৃত্যু সদ্য বিবাহিত যুগলের 

Date:

Share post:

দ্রুতগতির গাড়ির সঙ্গে টেম্পোর মুখোমুখি সংঘর্ষ (car and tempo met with an accident ), সাত সকালে মর্মান্তিক দুর্ঘটনা উত্তরপ্রদেশের বিজনৌরের (Bijnor, UP ) ধামপুরের কাছে ৭৪ নম্বর জাতীয় সড়কে। ঝাড়খণ্ডের (Jharkhand) একটি বিয়েবাড়ি থেকে টেম্পোতে করে ফিরছিলেন একই পরিবারের ৬ সদস্য। ঘটনাস্থলেই প্রত্যেকের মৃত্যু হয়েছে, যার মধ্যে রয়েছেন সদ্য বিবাহিত দম্পতিও। শোকপ্রকাশ করেছেন উত্তপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)।

স্থানীয়রা বলছেন যে গাড়ি টেম্পোকে ধাক্কা মারে তার গতি অত্যন্ত বেশি ছিল। ঘন কুয়াশার জেরে দৃশ্যমানতা কম থাকাও দুর্ঘটনার অন্যতম কারণ হতে পারে বলে মনে করা হচ্ছে। পুলিশ জানিয়েছে, মৃতদের মধ্যে ৪ জন পুরুষ, দুজন মহিলা এবং এক শিশু ছিল। আরও দুজন আহত অবস্থায় হাসপাতালে ভর্তি। মৃতদের পরিবারের পাশে দাঁড়ানোর পাশাপাশি আহতদের চিকিৎসার আশ্বাস দিয়েছেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী।

Related articles

ফ্ল্যাট-বাড়ি পেলেও ক্ষতিপূরণ মিলবে দেরির জন্য! পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের 

ফ্ল্যাট বা বাড়ি হাতে পাওয়ার পরেও সংশ্লিষ্ট নির্মাণ সংস্থার বিরুদ্ধে গোটা প্রকল্পে অযৌক্তিক বিলম্বের জন্য ক্ষতিপূরণ দাবি করতে...

ফের ভারতের আসতে পারেন মোদির ‘বন্ধু’ ট্রাম্প

আগামী ২০২৭ সালের শুরুতেই দ্বিপাক্ষিক সফরে ভারতে আসতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (American President Donald Trump)। শনিবার...

কুণাল-কল্যাণ-মহুয়াদের নীতিগত অবস্থানকে কুর্নিশ জহর সরকারের

দলের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়ছিলেন প্রাক্তন আমলা জহর সরকার (Jawhar Sarkar)। এবার বিধানসভা নির্বাচনের...

জন্মদিনে রুক্মিণীর জন্য কী বিশেষ বার্তা ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র!

অভিনেত্রী রুক্মিণী মৈত্রর (Rukmini Maitra) জন্মদিনে সকাল থেকেই অনুগামীদের শুভেচ্ছা বার্তাই ভরে উঠে সোশ্যাল মিডিয়া (Social Media)। তবে...