Saturday, April 4, 2026

ফোরশর রোডে বিয়েবাড়িতে আগুন, ঘটনাস্থলে দমকলের ৪টি ইঞ্জিন

Date:

Share post:

রবিবাসরীয় বিকেলে হাওড়ার (Howrah) ফোরশর রোডে এক বিয়ে বাড়ির প্যান্ডেলে আচমকা অগ্নিকাণ্ড (Foreshore Road Fire Incident)। ঘটনাস্থলে প্রাথমিকভাবে দমকলের দুটি ইঞ্জিন পৌঁছলেও পরে আরও দুটি ইঞ্জিন ডেকে নেওয়া হয়। গঙ্গা তীরবর্তী এলাকা হওয়ার হাওয়ার কারণে দ্রুত আগুন পার্শ্ববর্তী কারখানা- বাড়িগুলিতে ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। জলের পাশাপাশি ফোম ব্যবহার করে যুদ্ধকালীন তৎপরটায় আগুন অ্যারেস্ট করার চেষ্টা করছে। ইতিমধ্যেই ৫ হাজার বর্গফুট এলাকায় আগুন ছড়িয়ে পড়েছে। ঘটনাস্থলে শিবপুর থানার পুলিশ (Shibpur Police Station)।

স্থানীয়রা বলছেন ফোরশোর রোডের গঙ্গার ধারে রয়েছে ‘হাওড়া ভবন’ নামে বিয়েবাড়িতে কোনও অনুষ্ঠান না থাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাণহানি নেই। তবে প্রচুর সরঞ্জাম আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ড নাকি অন্য কোনও কারণ তা এখনও স্পষ্ট নয়।  প্রচুর পরিমাণে দাহ্য বস্তু থাকায় মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে আশপাশে। আতঙ্কিত হয়ে আশপাশের বাড়ি থেকে বেরিয়ে এসেছেন মানুষজন। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন এখনও সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসেনি। ভবনের ছাদ এবং সিলিংয়ের একাংশ এখনও জ্বলছে। দমকল আধিকারিক জানিয়েছেন, ওই ভবনে অগ্নি নির্বাপনের কোনও ব্যবস্থা ছিল না।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...