Saturday, March 14, 2026

জুনিয়র ডাক্তারদের কাজের লাইভ স্ট্রিমিং করার দাবি সাংসদ কল্যাণের

Date:

Share post:

আর জি কর হাসপাতালে চিকিৎসক তরুণীর মৃত্যুর পর আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা (Junior Doctors) বারবার সরকারের সঙ্গে মিটিং-এর লাইভ স্ট্রিমিং (Live Streaming)করার দাবি জানিয়ে বারবার বৈঠক ভেস্তে দিয়েছেন। দিনের পর দিন কাজ না করে কখনও প্রতিবাদ আবার কখনও অনশনের নামে নিজেদের দায়িত্ব থেকে দূরে সরে থেকেছেন। এবার পাল্টা তাঁদের চাপে ফেলে জুনিয়র ডাক্তারদের যাবতীয় কর্মকাণ্ডের লাইভ স্ট্রিমিং করার দাবি করলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Srirampore MP Kalyan Banerjee)। উত্তরপাড়ায় এক অনুষ্ঠানে সাংসদ বলেন, আমি সরকারের কাছে আবেদন করব হাসপাতালে সব লাইভ স্ট্রিমিং করুন৷ কোন ডাক্তার কী কাজ করছে না করছে, কীভাবে রোগীদের চিকিৎসা করছে সব যেন আমরা দেখতে পাই। এমনকী রোগীর পরিবারও যেন যাবতীয় চিকিৎসা ব্যবস্থা দেখতে পায় বলে দাবি করেছেন তিনি।

কর্মবিরতির নামে জুনিয়র ডাক্তারদের প্রাইভেট প্রাকটিসের ছবিটা সকলের সামনে স্পষ্ট হয়ে গেছে। এই আবহে সাংসদের তোপ, সরকারি হাসপাতালে কাজ না করে রোগীদের নার্সিংহোমে যেতে বাধ্য করা হবু ডাক্তাররা ভেবেছিলেন দিনকয়েক এইসব করে নবান্ন দখল করবেন। তাই হঠাৎ করে বিরোধীদের উস্কানিতে ‘বিপ্লব’ শুরু। কল্যাণ আরও বলেন যে, পশ্চিমবাংলায় আর অন্য কোনও রাজনৈতিক দল নেই। সিপিএম নেই, বিজেপির হাল খারাপ। এই সময় গান গেয়ে বা নাটক করে কিছু মানুষের খবরে ভেসে থাকার চেষ্টা। তাঁর কথায় ২০২৬-এ বিজেপি থেকে আর কোনও বিরোধী দলনেতা হবে না। ৩০টাও সিট পাবে না।

spot_img

Related articles

চাপের মুখে পিছু হঠল শাহর দফতর: সোনম ওয়াংচুর বিরুদ্ধে গ্রেফতারি তোলা হচ্ছে

লাদাখের পরিবেশ আন্দোলন কর্মী সোনম ওয়াংচুকে জাতীয় নিরাপত্তা আইনে গ্রেফতারি আদৌ আইনসিদ্ধ কী? প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ...

কলকাতায় শুষ্ক আবহাওয়া, শনিবার বৃষ্টি উত্তরবঙ্গে!

উইকেন্ডে সকাল থেকে আংশিক মেঘলা আকাশ থাকলেও বেলা বাড়তে রোদের দাপট চওড়া হচ্ছে দক্ষিণবঙ্গে (South Bengal weather)। কলকাতায়...

IPL শুরুর আগেই নাইটদের বিরাট ধাক্কা, টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন হর্ষিত!

আগামী মাসের শুরু হচ্ছে আইপিএলের (IPL) নতুন সিজন। ইতিমধ্যেই প্রত্যেক দল নিজেদের টিম মেম্বারদের নিয়ে আলোচনায় বসার প্রস্তুতি...

দেশজুড়ে গ্যাস সংকট, মোদির সভার আগে দেদার সিলিন্ডার ব্যবহার করে রান্না বিজেপির

রাজ্যে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। শনিবার দুপুরে কলকাতার ব্রিগেডে সভা করবেন তিনি। সকাল থেকে কলকাতামুখী...