Wednesday, June 24, 2026

টিম ইন্ডিয়াকে একের পর এক খোঁচা অস্ট্রেলিয়ার, এবার নিশানায় বিরাট

Date:

Share post:

২২ নভেম্বর থেকে শুরু হতে চলেছে বর্ডার-গাভাস্কর ট্রফি। পারথে প্রথম ম্যাচে মুখোমুখি হবে ভারত-অস্ট্রেলিয়া। তবে এই ম্যাচে নামার আগে অন্য এক খেলায় নেমেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। টিম ইন্ডিয়ার একের পর এক ক্রিকেটার থেকে কোচকে নিশানা করে চলেছেন তারা। প্রথমে রিকি পন্টিং, টিম পেইন । আর এবার গ্লেন ম্যাকগ্রা। এক সাক্ষাৎকারে বিরাট কোহলিকে নিশানা করলেন তিনি।

এক সাক্ষাৎকারে ম্যাকগ্রা বলেন, “ নিউজিল্যান্ডের কাছে ভারত ৩-০ হেরে অস্ট্রেলিয়ায় খেলতে এসেছে। কোনও সন্দেহ নেই যে অস্ট্রেলিয়ার হাতে অনেক অস্ত্র রয়েছে। তাই ভারতকে যতটা পারো চাপে রাখো। দেখো ওরা সেই চাপ সামলাতে পারে কি না। “ এরপরই প্রাক্তন ক্রিকেটার বলেন, “ আমার মনে হয় কোহলি একটু হলেও চাপে রয়েছে। যদি শুরুতেই দু’-একটা ইনিংসে খারাপ খেলে তাহলে আরও চাপে পড়বে। অস্ট্রেলিয়া শুরু থেকেই বিরাটকে কড়াভাবে আটকানোর চেষ্টা করবে। মাঠে অনেক কথাও হবে। শুরুতে যদি বিরাট লড়াই করতে পারে, তাহলে ও ঘুরে দাঁড়াতে পারে। কিন্তু যদি না পারে তাহলে সমস্যায় পড়বে।”

এরআগে পন্টিংও বিরাটকে নিয়ে সমালোচনা করেছেন। তিনি বলেছেন, “ গত পাঁচ বছরে বিরাট টেস্টে মাত্র দুটি সেঞ্চুরি করেছে। কোহলি না হয়ে অন্য কেউ হলে, আন্তর্জাতিক ক্রিকেটে খেলার আর সুযোগই পেত না।” পন্টিংয়ের সেই উক্তি শুনে খানিক মেজাজ হারিয়েছিলেন গৌতম গম্ভীর। তিনি পালটা বলেন, “ভারতের ক্রিকেট নিয়ে পন্টিংয়ের এত মাথাব্যথা কীসের? ওর অস্ট্রেলিয়া ক্রিকেট নিয়ে ভাবা উচিত। বিরাট-রোহিতকে নিয়ে এত চিন্তা না করলেও চলবে। ওরা দুজনেই ভারতীয় ক্রিকেটকে প্রচুর কিছু দিয়েছে। ভবিষ্যতেও অবদান রাখবে।“

আরও পড়ুন- কলকাতা ময়দানে শোকের ছায়া, অনুশীলনের মাঝেই হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত গোলকিপার কোচ


Related articles

ভাঁওতার বাজেট বিজেপির, ঘোষণা-বাস্তবে বিস্তর ফারাক

ভাঁওতার বাজেট (Budget), জুমলার বাজেট। একেবারে দিশাহীন। দেখনদারি রয়েছে সঠিক দিশা নেই। নেই আয়ের হদিশ। শিল্প-কর্মসংস্থান, বেকারত্ব দূরীকরণের...

ত্রুটিপূর্ণ প্ল্যানের কারণেই তারাতলা বিপর্যয়, প্রাথমিকভাবে জানালেন মুখ্যমন্ত্রী

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রাথমিকভাবে ত্রুটিপূর্ণ প্ল্যানকেই দায়ী করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM...

ওঁরাও সাংবাদিক: বিধানসভার অধিবেশনে ডেস্কের সংবাদকর্মীদের দাবিতে সরব কুণাল

অবসরপ্রাপ্ত সাংবাদিকদের জন্য মাসিক ৫০০০ টাকা পেনশন বাজেটে বরাদ্দ করেছে বিজেপি সরকার (BJP)। এই বিষয় নিয়ে বুধবার অধিবেশনে...

বিশ্বকাপের মধ্যেই এল খারাপ খবর, দেশে ফিরে গেলেন ফ্রান্স কোচ, দলের দায়িত্বে কে?

বিশ্বকাপে প্রথম দুই ম্যাচ জিতে দুরন্ত শুরু করেছে দল। পাকা হয়ে গিয়েছে নকআউটের টিকিট। এরইমধ্যে ফরাসি শিবিরে এল...