Thursday, June 25, 2026

কলকাতা ময়দানে শোকের ছায়া, অনুশীলনের মাঝেই হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত গোলকিপার কোচ

Date:

Share post:

কলকাতা ময়দানে শোকের ছায়া। প্রয়াত উনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাবের গোলরক্ষক কোচ প্রশান্ত দে। শনিবার দুপুরে অনুশীলন করাতে গিয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় তাঁর। প্রশান্ত দে বয়স হয়েছিল ৪২ বছর। তাঁর অকালপ্রয়াণে শোকস্তব্ধ ফুটবলমহল।

জানা যাচ্ছে, শনিবার দুপুরে সল্টলেকের সেন্ট্রাল পার্কে বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশন অ্যাকাডেমির অনুশীলনে নামেন প্রশান্ত। অনুশীলন শুরুর কিছুক্ষণ পরই মাঠে লুটিয়ে পড়েন তিনি। প্রথমে তাঁকে মাঠেই সিপিআর দেওয়া হয়। এরপর প্রশান্ত দেকে নিয়ে যাওয়া হয় মাঠ লাগোয়া একটি বেসরকারি হাসপাতালে। বেলা সাড়ে তিনটেয় হাসাপাতাল থেকে জানানো হয় হৃদরোগে আক্রান্ত হয়েই মারা গিয়েছেন তিনি।

প্রশান্ত দে গড়িয়ার বাসিন্দা। বাড়িতে রয়েছেন বৃদ্ধ মা-বাবা । সূত্রের খবর শনিবার সকালেও নিজের আবাসনের বাচ্চাদের অনুশীলন করান তিনি।

আরও পড়ুন- মাঠে ফিরেই বল হাতে দাপট শামির, দিলেন আবেগঘন বার্তা


 

Related articles

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...