Thursday, June 25, 2026

মাঠে ফিরেই বল হাতে দাপট শামির, দিলেন আবেগঘন বার্তা

Date:

Share post:

বল হাতে মাঠে ফিরেছেন মহম্মদ শামি। রঞ্জিট্রফির হাত ধরে প্রায় এক বছর পর বল হাতে মাঠে নেমেছেন ভারতের তারকা পেসার। আর মাঠে নেমেই বল হাতে কামাল দেখিয়েছেন শামি। মধ্যপ্রদেশের বিরুদ্ধে প্রথম ইনিংসে নেন ৪ উইকেট এবং দ্বিতীয় ইনিংসে নেন ৩ উইকেট। এমনকি ব্যাট হাতেও জ্বলে উঠেছেন শামি। জয় পেয়েছে দল। আর মাঠে ফিরে দলের হয়ে এমন পারফরম্যান্স করেই আবেগঘন বার্তা শামির। সোশ্যাল মিডিয় পোস্ট করেন তিনি।

নিজের সোশ্যাল মিডিয়ায় বাংলা দলের সঙ্গে একটি ছবি পোস্ট করে শামি লেখেন, “ অসাধারণ ম্যাচ! বাংলা ১১ রানে নাটকীয় জয় পেয়েছে। প্রতিটা উইকেট, প্রতিটা রান আর মাঠের প্রতিটা মুহূর্ত, সবকিছুই আমার ভক্তদের উৎসর্গ করতে চাই। তোমাদের ভালোবাসা ও সমর্থন আমাকে প্রতিবার নিজের সেরাটুকু উজাড় করে দিতে উৎসাহিত করে। চলো, এই মরশুমটাকে উপভোগ্য করে তুলি। ”

এদিকে শামির এমন পারফরম্যান্সে উচ্ছ্বসিত ভারতের প্রাক্তন ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায়ও। তিনি চান অস্ট্রেলিয়া সিরিজের জন্য পাঠানো হক শামিকে। তিনি এক সাক্ষাৎকারে বলেন, “ আমি হলে শামিকে অস্ট্রেলিয়ায় অবশ্যই পাঠাতাম। ওর মুস্তাক আলি ট্রফি খেলার দরকার নেই। যদি ও পারথ টেস্টে নাও খেলতে পারে, তাহলেও অস্ট্রেলিয়া যাওয়া দরকার। আজ ও ভালো বল করেছে। শামির অনুশীলনে থাকা দরকার। পরের টেস্টেই শামিকে অস্ট্রেলিয়ায় পাঠানো উচিত।“

বাংলার হয়ে দুরন্ত পারফরম্যান্সের পরই , অনেকের মতে অস্ট্রেলিয়া সিরিজে পাঠানো উচিত শামিকে। তবে নির্বাচকরা একটু সময় নিতে চান । এরপর বাংলার টি-২০ ম্যাচ আছে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে। মনে করা হচ্ছে সেই টুর্নামেন্টে খেলতে পারেন শামি।

আরও পড়ুন- বর্ডার-গাভাস্কর ট্রফির আগেই ফের গম্ভীরকে নিশানা অস্ট্রেলিয়ার, দিলেন খোঁচা

Related articles

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...