Wednesday, June 24, 2026

বর্ডার-গাভাস্কর ট্রফির আগেই ফের গম্ভীরকে নিশানা অস্ট্রেলিয়ার, দিলেন খোঁচা

Date:

Share post:

২২ নভেম্বর থেকে শুরু ভারত-অস্ট্রেলিয়া সিরিজ। বর্ডার-গাভাস্কর ট্রফির প্রস্তুতি ইতিমধ্যে শুরু করে দিয়েছে দু’দল। তবে তার আগে ভারতকে আক্রমণ করা শুরু অস্ট্রেলিয়ার। এবার অজিদের নিশানায় টিম ইন্ডিয়ার কোচ গৌতম গম্ভীর। এর আগে গম্ভীরকে নিশানা করেছিলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার রিকি পন্টিং। এবার গম্ভীরকে নিশানা করলেন টিম পেইন। টিম ইন্ডিয়ার কোচ হওয়ার যোগ্যতা নিয়েই প্রশ্ন তুলে দিলেন তিনি। তুলনা করেন ভারতের প্রাক্তন কোচ রবি শাস্ত্রীর সঙ্গে।

গম্ভীরকে নিয়ে পেইন বলেন, “ভারত আগে যখন অস্ট্রেলিয়ায় গিয়ে দুটো সিরিজ জিতেছে তখন ওদের কোচ ছিলেন রবি শাস্ত্রী। দলের মধ্যে অসাধারণ পরিবেশ তৈরি করেছিলেন। অল্প কথায় ক্রিকেটারদের অনুপ্রেরণা দিতে পারতেন। কিন্তু গম্ভীর তেমন নয়। যদি আপনার কোচ সাংবাদিক বৈঠকে একটা সহজ প্রশ্নে মেজাজ হারিয়ে ফেলে, তাহলে বুঝতে হবে প্রথম টেস্ট হারলে গোটা সিরিজে ভারতের কাজটা বেশ কঠিন হতে চলেছে। এই মুহূর্তে ভারতের জন্য বিরাট-রোহিতের ফর্মের থেকেও বেশি চিন্তার হতে চলেছে গম্ভীরের শান্ত থাকতে না পারাটা।“

এর আগে গম্ভীর এবং বিরাট কোহলিকে নিশনা করেন রিকি পন্টিং। তিনি গম্ভীরকে উদ্দেশ্য করে বলেন, “ গত পাঁচ বছরে বিরাট টেস্টে মাত্র দুটি সেঞ্চুরি করেছে। কোহলি না হয়ে অন্য কেউ হলে, আন্তর্জাতিক ক্রিকেটে খেলার আর সুযোগই পেত না।” পন্টিংয়ের সেই উক্তি শুনে খানিক মেজাজ হারিয়েছিলেন গম্ভীর। তিনি পালটা বলেন, “ভারতের ক্রিকেট নিয়ে পন্টিংয়ের এত মাথাব্যথা কীসের? ওর অস্ট্রেলিয়া ক্রিকেট নিয়ে ভাবা উচিত। বিরাট-রোহিতকে নিয়ে এত চিন্তা না করলেও চলবে। ওরা দুজনেই ভারতীয় ক্রিকেটকে প্রচুর কিছু দিয়েছে। ভবিষ্যতেও অবদান রাখবে।“

আরও পড়ুন- অজিদের বিরুদ্ধে নামার আগে একাধিক রেকর্ডের সামনে দাঁড়িয়ে কোহলি, টপকে যাওয়ার সুযোগ সচিনকে

 

Related articles

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...