Thursday, June 25, 2026

ঝাঁসির হাসপাতালে অগ্নিকাণ্ড নিয়ে রিপোর্ট তলব মানবাধিকার কমিশনের

Date:

Share post:

ঝাঁসির মহারানি লক্ষ্মীবাঈ মেডিক্যাল কলেজের (Maharani Laxmi Bai Medical College) এনআইসিইউ (নিওনেটাল ইনটেনসিভ কেয়ার ইউনিট)-এ আগুন লেগে ঝলসে মৃত্যু হয়েছিল ১০ শিশুর। এবার ঝাঁসির হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় উত্তরপ্রদেশ সরকারের (Government of Uttarpradesh) কাছে রিপোর্ট তলব করল জাতীয় মানবাধিকার কমিশন (NHRC)।

 

শুক্রবার রাত সাড়ে ১০টার সময় আগুন লাগার ঘটনার সময় হাসপাতালের ভিতরে ছিল ৪৭ জন শিশু। তাদের মধ্যে ১৬ শিশুর অবস্থা সঙ্কটজনক বলে খবর। আগুন লাগার ঘটনায় ইতিমধ্যে ঝাঁসির হাসপাতালের বিরুদ্ধেই গাফিলতির অভিযোগ উঠেছে। একাধিক প্রশ্ন উঠেছে পরিকাঠামো থেকে শুরু করে হাসপাতালের অগ্নিনির্বাপক ব্যবস্থা নিয়েও।

উত্তরপ্রদেশের মুখ্যসচিব এবং রাজ্য পুলিশের ডিজিকে চিঠি পাঠিয়ে এক সপ্তাহের মধ্যে বিস্তারিত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন। শনিবার বিবৃতি জারি করে মানবাধিকার কমিশন জানিয়েছে, অগ্নিকাণ্ডের ঘটনা অত্যন্ত হৃদয়বিদারক। প্রাথমিক তদন্তে শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা বলে দাবি করা হলেও সেই তত্ত্ব মানেনি কমিশন। তাই ঘটনার পুঙ্খানুপুঙ্খ রিপোর্ট তলব করা হয়েছে। এছাড়াও, যে ১০ শিশুর মৃত্যু হয়েছে, যারা গুরুতর জখম হয়েছে তাদের পরিবার যাতে সঠিক বিচার পান, সে বিষয়ে উল্লেখ রয়েছে কমিশনের বিবৃতিতে।

Related articles

ডুরান্ডের দিনক্ষণ ঘোষণা, কলকাতা লিগে একই গ্রুপে মোহন-ইস্ট

ঢাকে কাঠি পরে গেল নতুন মরশুমের। একইদিনে ডুরান্ড কাপ (Durand Cup)এবং কলকাতা লিগের(CFL) গ্রুপ বিন্যাস হল। একইসঙ্গে সরকারিভাবে...

১৫ বছরের যাত্রাপথে ইতি, চ্যানেলের বিরুদ্ধে বিস্ফোরক রচনা

অপেশাদার মানসিকতা! ১৫ বছরের যাত্রাপথে 'এন্ডিং লাইন' রচনার (Rachana Banerjee)। রাজনৈতিক ক্যারিয়ারের মাঝেও সময় বের করে এপিসোড ব্যাঙ্কিং...

শূন্য পদে নিয়োগ, রাজ্য নির্বাচন কমিশনের দায়িত্বে কৃষ্ণ গুপ্তা

রাজ্যের বিভিন্ন পুরসভার নির্বাচন (Municipal Elections) আয়োজনের প্রস্তুতির মধ্যেই প্রশাসনিক ক্ষেত্রে বড় সিদ্ধান্ত। রাজ্য নির্বাচন কমিশনের (State Election...

প্রবল বৃষ্টিতে ব্যাহত তারাতলার বিপর্যয়ের উদ্ধারকাজ

তারাতলায় (Taratala) উদ্ধার অভিযানের মধ্যেই নতুন চ্যালেঞ্জ হয়ে উঠল আবহাওয়া (Weather)। বৃহস্পতিবার (Thursday) দুপুরে আচমকা ঘন কালো মেঘে...