Saturday, April 4, 2026

ট্যাবের টাকা গায়েব: কীভাবে ছক সাজিয়েছিল প্রাইমারি শিক্ষক মনোজিৎ

Date:

Share post:

রাজ্যের তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা গায়েবে গ্রেফতার কোচবিহারের (Cochbihar) প্রাথমিক শিক্ষক। পুলিশি জেরায় উঠে এসেছে তারই চাঞ্চল্যকর তথ্য। আশঙ্কা প্রকাশ করা হয়েছে সরকারের গোটা পোর্টাল (portal) হ্যাক (hack) করে পড়ুয়াদের টাকা সরানোরও। গোটা জালিয়াতিতে মালদহ থেকে গ্রেফতার যুবকদের সূত্র ধরেই গ্রেফতার হন প্রাথমিক শিক্ষক মনোজিৎ বর্মন। আদালতের নির্দেশে তাকে ১০ দিনের পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু করেছে রাজ্য পুলিশ।

বিভিন্ন রাজ্যের ট্যাবের (tab) টাকা নিয়ে জালিয়াতির ঘটনায় এখনও পর্যন্ত বেশি যোগ পাওয়া গিয়েছে মালদহের। মালদহ (Maldah) থেকেই এখনও পর্যন্ত পাঁচটি মামলা দায়ের হয়েছে। তার মধ্যে এবার দুটি মামলা তুলে দেওয়া হল সিআইডির (CID) হাতে। মালদহ থেকে গ্রেফতার হাসেম আলি, সিদ্দিক আলি, মোবারক হোসেনদের জিজ্ঞাসাবাদ করে গ্রেফতার করা হয় দিনহাটার প্রাথমিক শিক্ষক মনোজিৎকে। যদিও মনোজিতের দাবি, তার অ্যাকাউন্ট হ্যাক (account hack) করে এই জালিয়াতি চলেছে।

তবে পুলিশের তদন্ত বলছে অন্য কথা। সেখানে উঠে এসেছে, মনোজিতের মোট ২০ টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট। তার মধ্যে আটটি অ্যাকাউন্টে সরিয়ে ফেলা ট্যাবের টাকা জমা পড়েছে। এমনকি এই জালিয়াতির জন্য তার স্ত্রী ও অন্যান্য আত্মীয়দের অ্যাকাউন্টও ব্যবহার করা হয়েছে। সেখানেই পুলিশের সন্দেহ সরকারের মূল পোর্টালে (portal) ঢুকে সরাসরি পড়ুয়াদের অ্যাকাউন্ট (account) নম্বরের বদলে নিজের অ্যাকাউন্ট নম্বর দিয়ে টাকা সরাতো মনোজিৎ। একই অ্যাকাউন্টে সব টাকা জমা পড়ার সন্দেহ দূর করতে ব্যবহার করা হচ্ছিল এত অ্যাকাউন্ট। সেক্ষেত্রে পোর্টাল হ্যাক করেই এই কাণ্ড ঘটিয়েছিল মনোজিৎ ও তার সহযোগীরা, অনুমান পুলিশের।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...