Tuesday, June 23, 2026

সাড়ে চার মাস পর চালু টয় ট্রেন, খুশির হাওয়া পাহাড়ে

Date:

Share post:

পাহাড়ে ধসের কারণে সাড়ে চার মাস ধরে বন্ধ ছিল টয় ট্রেন পরিষেবা (Toy Train Ride)। অবশেষে রবিবার NJP থেকে দার্জিলিংয়ের পথে ফের শুরু হল ঐতিহ্যবাহী সফর। বিরতির পর শৈলশহরে টয় ট্রেন করতে শুরু করে খুশি সাধারণ মানুষ থেকে শুরু করে পর্যটন মহল (Tourism Department)।

পাহাড়ে বিপর্যয়ের কারণে টয় ট্রেনের বেশ কিছু রুট ক্ষতিগ্রস্ত হয়। তাই ৫ জুলাই থেকে এই জয় রাইড (Joy Ride) বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। শীতের মরসুমে পাহাড়ে পর্যটকদের ভিড়ের কথা মাথায় রেখে নভেম্বরেই এই ট্রেন চালুর ভাবনা চিন্তা করা হয়েছিল। সেই মতো মাসের দ্বিতীয় উইকেন্ডেই ট্রায়াল রান হয়েছে। অবশেষে ১৭ নভেম্বর রবিবার থেকেই চালু হল পরিষেবা। কাটিহার ডিভিশনের DRM সুরেন্দ্র কুমার বলেন, দুর্যোগের জন্য এতদিন শিলিগুড়ির নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিংগামী টয় ট্রেন পরিষেবা বন্ধ ছিল। পুনরায় লাইন মেরামত করে দিনকয়েক ধরে সেই সমস্ত ট্র্যাকে ট্রেনের ট্রায়াল রান করা হয়েছে। ঘুম ফেস্টিভ্যালের আগে এই সফর শুরু হওয়ায় খুশি সকলেই। এদিন বেশ কিছু বিদেশি পর্যটক এনজেপি থেকে টয় ট্রেনে চেপে দার্জিলিং ভ্রমণে গেলেন। পাশাপাশি সমাজমাধ্যমে সেই ভিডিও শেয়ার করতেও দেখা গেল তাঁদের।

Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...