Saturday, April 4, 2026

বারবার বিহারের পেশাদার শুটার! পুলিশকে ইন্দ্রিয় তীক্ষ্ণ করার বার্তা কুণালের

Date:

Share post:

কলকাতা পুলিশের জেরায় আগেই উঠে এসেছে কলকাতা পুরসভার কাউন্সিলর (councilor) প্রথমবার নয়, আগেও দুবার ইকবাল ওরফে গুলজারের নিশানায় ছিলেন। আর বারবারই সেখানে দেখা গিয়েছে বিহার (Bihar) যোগ। কলকাতা পুলিশ তথা রাজ্য পুলিশের প্রশংসা করলেও তাঁদেরই ভুলে রাজ্যে অস্ত্রের প্রবেশ নিয়ে কড়া বার্তা দিলেন তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।

কাউন্সিলর সুশান্ত ঘোষের উপর হামলার ঘটনায় গ্রেফতার মূল অভিযুক্ত মহম্মদ ইকবাল ওরফে গুলজার। গুলজারকে জেরায় উঠে আসে এবছরের জুলাই মাল থেকে পরপর তিনবার সুশান্ত খুনের ছক কষেছিল সে। তার জন্য বারবার যোগাযোগ করা হয় বিহারের পেশাদার শুটারদের সঙ্গে। কুখ্যাত দুষ্কৃতী পাপ্পু চৌধুরী গ্যাঙের (Pappu Chowdhury gang) সঙ্গে যোগাযোগ করা হয়।

জুলাই মাসে শুটার এলেও সুশান্তর রাজনৈতিক পরিচয় পাওয়ার পর তারা খুন করতে রাজি হয়নি। পুজোর পরে বিসর্জনের সময় ফের সেই গ্যাঙের সদস্যরা শহরে সুশান্তকে (Sushanta Ghosh) খুন করতে নিয়োগ পেলেও পুজোর ভিড়ের কারণে তারা ফের পিছিয়ে যায়। কলকাতা পুলিশের তদন্তে উঠে এসেছে, যে দুজনকে খুনের চেষ্টার অভিযোগে ধরা হয়েছে তাদের পুরোনো ক্রিমিনাল রেকর্ড রয়েছে। বিহার পুলিশের খাতায় তারা অভিযুক্ত।

তবে বারবার রাজ্যের বাইরে থেকে দুষ্কৃতীরা এসে অস্ত্র নিয়ে হামলা চালানোর ঘটনায় পুলিশকে আরও তৎপর হওয়ার বার্তা কুণাল ঘোষের। তিনি বলেন, কলকাতা পুলিশ, “রাজ্য পুলিশ নিঃসন্দেহে ভালো কাজ করছে। বহু জায়গায় আগাম অস্ত্র উদ্ধার করছে। কিন্তু অন্য রাজ্য থেকে একটা বড় চক্রান্ত চলছে, অন্য রাজ্য থেকে এখানে এসে অস্ত্রের ব্যবহার চলছে। যখন পশ্চিমবঙ্গের বিরুদ্ধে এই চক্রান্ত হচ্ছে, তখন পুলিশকে ইন্দ্রিয়গুলো আরও তীব্রতর, তীক্ষ্ণতর করার দাবি সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে। পুলিশের উচিত এগুলো ঠেকাতে যা যা করা দরকার করা উচিত।”

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...