Friday, March 13, 2026

জঙ্গলমহলে পর্যটনে প্রসার: মেগা বৈঠকে আদিবাসী এলাকায় আরও হোম-স্টে তৈরিতে উৎসাহ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

রাজ্যে হোম-স্টে প্রচার ও প্রসার ঘটিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর আমলেই উত্তরে বিপুল জনপ্রিয় হয়েছে হোম স্টে। এবার জঙ্গলমহল-সহ রাজ্যের আদিবাসী-অধ্যুষিত এলাকায় পর্যটনের উন্নয়নে আরও বেশি করে ঝাঁপাতে চলেছে রাজ্য। সোমবার আদিবাসীর জনজাতিগোষ্ঠীর উন্নয়ন-সহ তাদের জন্য তৈরি-করা বিভিন্ন প্রকল্প ও আরও বেশ কয়েকটি বিষয় নিয়ে নবান্ন সভাঘরে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী। সেখানে এই মুহূর্তে আদিবাসীদের (Tribal) জন্য যে-সমস্ত প্রকল্প রয়েছে সেগুলি সম্পর্কে বিশদে খোঁজখবর নেন। আরও বেশ কিছু প্রকল্প তাদের জন্য আনা যায় কি না সে-বিষয়েও বিশদে আলোচনা হয়েছে। সেখানেই জঙ্গলমহল এলাকায় আরও বেশি করে হোম স্টে করার প্রস্তাব দেওয়া হয়েছে।

আদিবাসী ও জনজাতি গোষ্ঠীর বিভিন্ন জনপ্রতিনিধি ও নেতৃত্বের তরফে বেশ কিছু নতুন প্রস্তাব মুখ্যমন্ত্রীর কাছে রাখা হয়েছে। তাঁর তত্ত্বাবধানে এবং রাজ্য সরকারের (State Governor) সহায়তায় আগামী দিনে জঙ্গলমহল-সহ আদিবাসী অঞ্চলগুলিতে পর্যটনকে আরও সুচারুভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় কি না তার প্রাথমিক রূপরেখা ও খসড়া তৈরি করবে রাজ্য সরকার।

রাজ্যের ৪ মন্ত্রী আদিবাসী নেতা ও মন্ত্রী বীরবাহা হাঁসদা, জ্যোৎস্না মান্ডি, সন্ধ্যারানি টুডু ও বুলুচিক বড়াইককে মুখ্যমন্ত্রী দায়িত্ব দিয়েছেন আদিবাসী অধ্যুষিত এলাকাগুলিতে গিয়ে সেখানকার মানুষের সঙ্গে কথা বলে তাঁদের সমস্যা, অভাব-অভিযোগ শুনবেন। একই সঙ্গে তাঁদের জন্য রাজ্য সরকারের যে প্রকল্পগুলি রয়েছে যাতে তাঁরাই সেগুলি ঠিকঠাকভাবে পান তা নিশ্চিত করবেন।

এছাড়াও মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) আদিবাসীদের জঙ্গলের অধিকার ফিরিয়ে দিয়েছেন। সেই সংক্রান্ত কোনও সমস্যা বা জমির পাট্টা নিয়ে কোনও সমস্যা থাকলে তাও বিস্তারিত শুনবেন। প্রয়োজনে তার সমাধান করবেন। এদিনের বৈঠকে আসা একাধিক প্রস্তাব নিয়ে বিস্তারিত ফিল্ড ওয়ার্ক হবে। সব মিলিয়ে ফের একবার রাজ্যের আদিবাসী অঞ্চলগুলিকে কেন্দ্র করে বাড়তি গুরুত্ব দিচ্ছে রাজ্য সরকার। প্রয়োজনে ফের হবে বৈঠক।








spot_img

Related articles

হরমুজে ভারতকে ছাড় দিচ্ছে ইরান: প্রতিশ্রুতি ইরানি রাষ্ট্রদূতের

হরমুজ প্রণালী দিয়ে তিন দেশকে ছাড় দেওয়ার পর চতুর্থ দেশ হতে পারে ভারত। শুক্রবার দিল্লিতে ভারতের প্রতি কৃতজ্ঞতা...

মাঝপথে থমকাল সুনিধির সুরের সফর: আপাতত পিছল কলকাতার অনুষ্ঠান

লাগাতার সঙ্গীত সফরে ক্লান্ত গায়িকা। লখনউয়ের (Lucknow) মঞ্চে গাইতে গিয়েই গলায় সমস্যা হওয়ায় কান্নায় ভেঙে পড়েন সুনিধি চৌহান...

ইরাকে ভেঙে পড়ল মার্কিন যুদ্ধ বিমান, বিবৃতি ট্রাম্প সেনাবাহিনীর

পশ্চিম এশিয়ার যুদ্ধের মধ্যেই পশ্চিম ইরাকে ভেঙে পড়ল আমেরিকার (US Military Aircraft Crash) সামরিক বিমান কেসি-১৩৫ রিফুয়েলিং বিমান...

সাত অভিযোগ জ্ঞানেশের বিরুদ্ধে: ২০০ স্বাক্ষরে ইমপিচমেন্ট পাশ সময়ের অপেক্ষা!

সংসদে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট পাশ হওয়া কী সময়ের অপেক্ষা? শুক্রবার তৃণমূলের নেতৃত্বে বিরোধী সাংসদরা...