Wednesday, June 24, 2026

মারাত্মক দূষণের চাদরে মুড়ে গিয়েছে দিল্লি, ট্রাকের প্রবেশে নিষেধাজ্ঞা

Date:

Share post:

মারাত্মক দূষণের চাদরে মুড়ে গিয়েছে দিল্লি। ধোঁয়ার আস্তরণে ঢেকে রয়েছে রাজধানীর আকাশ। সূর্যের আলো সেই আস্তরণ ভেদ করেও পৌঁছাতে পারছে না। ভোর থেকে অনেকটা বেলা পর্যন্ত থাকছে এই আস্তরণ। শীতের শুরুতেই দিল্লির বাতাসের গুণগত মান একদম তলানিতে এসে ঠেকছে।

আগামী ছয় দিন দিল্লির এমন মারাত্মক পরিবেশ থাকবে। তেমনই বার্তা দিয়েছে আইআইটিএম। শিশুদের যাতে শারীরিক সমস্যা না হয়, সেজন্য প্রাইমারি স্কুলগুলি বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ আগামী কয়েক দিন স্কুলে গিয়ে ক্লাস করা বন্ধ। অনলাইনে চালু থাকবে পঠনপাঠন। সেই বার্তা দেওয়া হয়েছে।
তবে, ক্লাস চলবে অনলাইনে বলে জানিয়ে দেওয়া হয়েছে। শুধুমাত্র দশম ও দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের স্কুলে যেতে হবে।

রাজধানীতে এই মুহূর্তে ট্রাকের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কোনও ধরনের নির্মাণ কাজ এই মুহূর্তে করা যাবে না। দিল্লির কোনও বিএস ফোর গাড়ি বা পুরনো ডিজেল গাড়ি এই মুহূর্তে চালানো যাবে না। এক্ষেত্রে শুধুমাত্র জরুরিকালীন কাজের সঙ্গে যুক্ত গাড়িগুলিকে ছাড় দেওয়া হয়েছে।

প্রত্যেক অফিসকে ৫০ শতাংশ কর্মচারী নিয়ে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। বাকি ওয়ার্ক ফ্রম হোম। কেন্দ্রীয় সরকারি অফিসগুলিতেও ওয়ার্ক ফ্রম হোম শুরু হতে পারে বলে জানা গিয়েছে।
জানা গিয়েছে, সন্ধে বাড়ার সঙ্গে সঙ্গে বাতাসের পরিমাণ খারাপ হতে শুরু করে।

3.
4.
5.
6.
7.
8.
9.
10.
11.

Related articles

যোগী-রাজ্যে ঝলসে মৃত তরুণীর নিথর দেহ এল জগৎবল্লভপুরের বাড়িতে 

উত্তরপ্রদেশের লখনৌয়ে আগুনে পুড়ে মৃত হাওড়ার জগৎবল্লভপুরের তরুণী অনামিকা সামন্তর (২৭) কফিনবন্দী নিথর দেহ বুধবার আনা হল জগৎবল্লভপুরের...

মোদি সরকার গায়ের জোরে বাড়াল ৩ ভ্যাকসিনের দাম!

জ্বালানির পর এবার বাড়ল ভ্যাকসিনের দাম। বিসিজি, মিজলস-রুবেলা এবং মিজলস—এই তিনটি অপরিহার্য ভ্যাকসিনের সিলিং প্রাইস বাড়িয়ে দিল মোদি...

বিজেপি অফিসে ডেকে মোটা টাকার হুমকি, আত্মঘাতী ব্লক তৃণমূল নেতা

বিজেপি পার্টি অফিসে (BJP party office) ডেকে মোটা অঙ্কের টাকা দাবি ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিজেপি...

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...